এক্সপ্লোর

Tecno Smartphone: টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?

Tecno Pova 6 Pro 5G: ১৫ হাজার টাকার কমেই ভারতে এই ফোনের দাম শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন। আগামী ২৯ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন (Tecno Pova 6 Pro 5G)। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World Congress 2024) ইভেন্টে প্রকাশ্যে এসেছিল টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন। এবার এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone) আসছে ভারতে। জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকার কথা রয়েছে। টেকনো সংস্থার আসন্ন ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ১০৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। টেকনো পোভা ৫ প্রো ফোন যা গতবছর লঞ্চ হয়েছিল তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন। আগের বছর লঞ্চ হওয়া ফোনের সঙ্গে দামে নতুন ফোনের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন। 

টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের সম্পর্কে কী কী জানা গিয়েছে 

  • ৬.৭৮ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে। 
  • এই ফোনের ইনবিল্ড র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 
  • টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকার কথা রয়েছে। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের চার্জিং ও ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে dynamic MiniLED lighting সাপোর্ট। এছাড়াও এই ফোনে Dolby Atmos spatial sound সাপোর্ট থাকার কথা রয়েছে। 

আরও পড়ুন- পোকো সি৬১ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে?

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget