এক্সপ্লোর

Realme Book Slim Laptop: নামে রিয়েলমি- দেখতে ম্যাকবুক ! অভিষেকেই চমক দিচ্ছে এই ল্যাপটপ

সম্প্রতি জিটি ৫জি সিরিজের সঙ্গেই ল্যাপটপের টিজার প্রকাশ্যে এনেছে রিয়েলমি।টেক সাইটগুলোর খবর সত্যি হলে, আগামী ১৮ অগাস্ট প্রথম ল্যাপটপ আনবে কোম্পানি।

নয়াদিল্লি: অন্য চিনা কোম্পানিদের থেকে পিছিয়ে থাকছে না রিয়েলমি। রেডমির পর এবার ভারতের বাজারে আসতে চলেছে রিয়েলমি বুক। জিটি ৫জি সিরিজের পাশেই এই ল্যাপটপ আনতে চলেছে কোম্পানি।

সম্প্রতি জিটি ৫জি সিরিজের সঙ্গেই ল্যাপটপের টিজার প্রকাশ্যে এনেছে রিয়েলমি।টেক সাইটগুলোর খবর সত্যি হলে, আগামী ১৮ অগাস্ট প্রথম ল্যাপটপ আনবে কোম্পানি। তবে এরই মধ্যে কোম্পানির ল্যাপটপ নিয়ে আরও একটি টিজার সামনে এসেছে। যেখানে রিয়েলমি বুক স্লিমের কথা বলেছে কোম্পানি। টেক ব্লগারদের ধারণা, রিয়েলমি বুকের দুটো ভ্যারিয়েন্ট একসঙ্গে লঞ্চ হতে পারে। 

এ প্রসঙ্গে ট্যুইট করেছেন রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ। এই বিষয়ে একটি ফটো শেয়ার করেছেন তিনি। যেখানে রিয়েলমি বুক নিয়ে কাজ করছেন অফিসের সবাই। এই ল্যাপটপকে 'রিয়েলমি বুক স্লিম' বলেই ট্যুইট করেছেন মাধব। ট্যুইটে তিনি লিখেছেন, ''এই ডিভাইস ল্যাপটপ সম্পর্কে সবার চিন্তাধারা বদলে দেবে। সস্তায় উন্নত প্রযুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ল্যাপটপে। অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতো হলেও অনেক সস্তা রিয়েলমি ল্যাপটপ। বর্তমানে বাজারে ১৫ হাজার টাকাতেও উইন্ডোজ ল্যাপটপ দেখা যায়। যার বিল্ড কোয়ালিটি ও ভিতরের হার্ডওয়্যার বেশ ভালো থাকে। রিয়েলমি এবার সেরকমই কিছু আনতে চলেছে।'' 

শোনা যাচ্ছে, নতুন ল্যাপটপে মেটাল বডি দিচ্ছে না কোম্পানি। পরিবর্তে হাল্কা পলিকার্বোনেট ব্যবহার করা হয়েছে রিয়েলমি বুকে। ফলে অন্য ল্যাপটপের থেকে অনেক হাল্কা হবে এই ল্যাপটপগুলি। টেক সাইটগুলোর মতে, ডিভাইসে দুই ধরনের হার্ডওয়্যার ভ্যারিয়েন্ট দেবে কোম্পানি। ইন্টেল আই-৩ প্রসেসর ছাড়াও রিয়েলমির নতুন ল্যাপটপে থাকছে আই-৫ এর সুবিধা।

ম্যাকবুক এয়ারের সব স্পেসিফিকেশন না থাকলেও রিয়েলমি বুক নিয়ে এখনই কৌতূহল শুরু হয়েছে ক্রেতাদের মনে। ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে এই ল্যাপটপে।শীঘ্রই বাজারে লঞ্চ হলেও উইন্ডোজ ১১ আপডেটের বিষয়ে আশ্বস্ত করবে কোম্পানি। দাম কম হলে রেডমি ল্যাপটপ ছাড়াও অ্যাপলকে কড়া টক্কর দিতে পারে এই ডিভাইস। 

দেশের ল্যাপটপ বাজারের দিকে তাকালে দেখা যাবে, সম্প্রতি ভারতে রেডমিবুক এনেছে শাওমি। প্রতিযোগী কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দিতে তুলনামূলকভাবে কম দাম রাখা হয়েছে ল্যাপটপের। এবার সেই মার্কেটে হানা দিতে চলেছে রিয়েলমি। যা লেনোভো, ডেল এমনকী অন্য ল্যাপটপের কাছেও চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget