এক্সপ্লোর

Realme C67 5G: বছরশেষে ভারতে আসছে রিয়েলমির প্রথম ৫জি ফোন, কবে লঞ্চ? কেমন দেখতে হবে এই মডেল?

Realme 5G Phone: সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনে ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে। সেখানে দুটো ক্যামেরা ইউনিট থাকবে।

Realme C67 5G: ২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় নতুন সংযোজন রিয়েলমি সি৬৭ ৫জি 9Realme C67 5G) ফোন। আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে এবং এটি একটি বাজেট সেগমেন্টের ৫জি মডেল (Budget Range 5G Phone) হতে চলেছে। অর্থাৎ দাম খুব বেশি হবে না, অন্তত বেস মডেলের। এর আগে সেপ্টেম্বর মাসে ভারতে রিয়েল সি৫১ মডেল লঞ্চ হয়েছিল। তবে সেই ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট ছিল না। এবার বছর শেষে ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি, তাও আবার সাধ্যের মধ্যে দামের রেঞ্জে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি সি সিরিজের এটিই প্রথম ৫জি ফোন। এই ফোনের ডিজাইনও প্রকাশ্যে এসেছে। 

কেমন দেখতে হবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন

সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে এই ফোনে ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে। সেখানে দুটো ক্যামেরা ইউনিট থাকবে। একটি আয়তাকার এলইডি ফ্ল্যাশও থাকবে ক্যামেরা মডিউলের সঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলেছে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে। এছাড়াও রিয়েলমির ভারতে লঞ্চ হতে চলা প্রথম ৫জি ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বলা হচ্ছে এই ফোন সবচেয়ে পাতলা ৫জি মডেল হতে চলেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। সবুজের পাশাপাশি বেগুনি রঙেও লঞ্চ হতে পারে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন। 

ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে আরও বেশ কয়েকটি ফোন

সেই তালিকায় রয়েছে আইকিউওও ১২ ৫জি মডেল। ১২ ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে ভারতে। ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে এই ফোনে যেখানে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটিও একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। এছাড়াও লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ ৫জি ফোন। এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। এছাড়াও থাকবে ২কে রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। ওয়ানপ্লাসের এই ফোনও ১২ ডিসেম্বরেই ভারতে লঞ্চ হবে। 

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে আসতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget