এক্সপ্লোর

Realme Smartphone: রিয়েলমির প্রথম ৫জি মডেল ভারতে লঞ্চ হতে চলেছে ডিসেম্বরেই, কবে আসছে কোন ফোন? দাম হবে সাধ্যের মধ্যে

Realme C67 5G: রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের মতো রিয়েলমি সি৬৭ ৫জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Realme Smartphone: রিয়েলমি (Realme) সংস্থা ভারতে একটি ৫জি ফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে ডিসেম্বর মাসেই। আগামী ১৪ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৭ ৫জি (Realme C67 5G) ফোন। ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে ওই নির্দিষ্ট দিনে। অনুমান করা হচ্ছে, রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের দাম ১১ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে চলেছে। বলা হচ্ছে, এই ফোনের ডিজাইন অনেকটাই রিয়েলমি নারজো ৬০এক্স মডেলের মতো হতে চলেছে। সেই সঙ্গেই অনুমান, রিয়েলমি নারজো সিরিজের এই ফোনের দামের মতোই হয়তো দাম হবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের দাম ভারতে ১২,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। 

রিয়েলমি সি৬৭ ফোনের স্পেসিফিকেশন

আনুষ্ঠানিক ভাবে রিয়েলমি সংস্থা এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, রিয়েলমির এই ৫জি ফোনে থাকতে চলেছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। রিয়েলমির এই ৫জি ফোনে একটি ৬এনএম ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকবে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১৩ বেসড UI4.0- এর সাপোর্ট থাকবে রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে। এই ফোনের ওজন ২০০ গ্রামের কম হবে এবং ৭.৮৯ মিলিমিটার পুরু হবে এই ডিভাইস। 

রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের মতো রিয়েলমি সি৬৭ ৫জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও রিয়েলমির আসন্ন ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবগ ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

রিয়েলমি সি৬৭ ফোনের ডিজাইন

রিয়েলমি সংস্থা অফিশিয়াল ওয়েবসাইটের মাইক্রোসাইটে এই ফোনের ছবি দেখা গিয়েছে। এছাড়া এক্স হ্যান্ডেলেও এই ফোনের ছবি প্রকাশ হয়েছে। দু'জায়গার ছবি থেকে রিয়েলমি সি৬৭ ফোন দেখতে কেমন হতে চলেছে তার মোটামুটি একটা আন্দাজ পাওয়া গিয়েছে। ফোনের রেয়ার প্যানেলে থাকবে গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে ক্যামেরা মডিউল। আপাতত লাইম গ্রিন রঙের ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে। 

বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের মতো রিয়েলমি সি৬৭ ৫জি ফোনে পাওয়ার বাটন থাকবে ফোনের বাঁদিকে এবং ভলিউম রকার থাকবে ফোনের ডানদিকের সাইডের অংশে। স্লিক ডিজাইনের এই ফোন হাল্কা হবে বলেই অনুমান। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের সঙ্গে অনেক মিল রয়েছে। 

আরও পড়ুন- ৬০০০ টাকার কমে স্মার্টফোন, রয়েছে নজরকাড়া ফিচার, আকর্ষণীয় ক্যামেরা ডিজাইন

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget