এক্সপ্লোর

Realme GT 2 Explorer Master Edition: ১২ জুলাই লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন, দেখুন সম্ভাব্য ফিচার

Realme Smartphone: গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। একবছর পর তারই আপগ্রেডেড ভার্সান আসছে।

কলকাতা: রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন (Realme GT 2 Explorer Master Edition) লঞ্চ হতে চলেছে জুলাই মাসেই। চিনের সংস্থা রিয়েলমি (Realme) সম্প্রতি জানিয়েছে ১২ জুলাই এই ফোন লঞ্চ হবে। এই প্রথম কোনও ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর (Snapdragon 8+ Gen 1 SoC)। চলতি বছর মে মাসেই কোয়ালকমের এই আধুনিক প্রসেসর লঞ্চ হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং (100W fast Charging) সাপোর্টও থাকবে। গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন। একবছর পর তারই আপগ্রেডেড ভার্সান রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন লঞ্চ হতে চলেছে।

একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির UHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।
  • এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে। তার সঙ্গে ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকারও সম্ভাবনা রয়েছে।
  • বলা হচ্ছে, এপ্রিল মাসে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৩ ফোনের মতো দেখতে হবে রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোন।
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর এবন একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং থাকার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে।

রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোন ভারতে লঞ্চ হয়নি। তার আপগ্রেডেড ভার্সান অর্থাৎ রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন ফোনও ভারতে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

আরও পড়ুন- ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ আসছে ভারতে, থাকবে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget