এক্সপ্লোর

Infinix Note 12 5G Series: ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ আসছে ভারতে, থাকবে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, কবে লঞ্চ?

Infinix Mobile: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ। বেস মডেলের সঙ্গে লঞ্চ হবে প্রো মডেলও।

কলকাতা: ইনফিনিক্স নোট ১২ ৫জি (Infinix Note 12 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ জুলাই। সম্প্রতি ইনফিনিক্স (Infinix) সংস্থা জানিয়েছে, তাদের আসন্ন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর (108 Megapixel Camera) থাকতে চলেছে। এছাড়াও থাকবে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোন কেনা যাবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই সিরিজে বেস মডেলের সঙ্গে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি (Infinix Note 12 Pro 5G) ফোনও লঞ্চ হতে পারে।

ইনফিনিক্স ইন্ডিয়ার তরফে টুইটারে জানানো হয়েছে যে তাদের ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজ আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টেও এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজের প্রো মডেলেই সম্ভবত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। আর কী কী সেনসর থাকতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও শোনা যাচ্ছে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোএল্ড ডিসপ্লে থাকতে পারে। তার উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। আর সেখানে থাকবে সেলফি ক্যামেরা সেনসর।

 

আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগেও ইনফিনিক্স সংস্থা আভাস দিয়েছিল যে ভারতে তারা দুটো ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। সেগুলি ইনফিনিক্স নোট ১২ ৫জি এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি হতে চলেছে। এই ফোনের মধ্যেই একটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথাও উল্লেখ করা হয়েছিল। অনুমান ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনেই এই ক্যামেরা সেনসর থাকবে। টুইটারে পোস্টার শেয়ার করে ইনফিনিক্স সংস্থা জানিয়েছেন তাদের আসন্ন নোট ১২ ৫জি সিরিজ গ্রাহকদের ‘Thrill and Thunder’ ফিলিংস দেবে। ফোন লঞ্চের দিন এবং নির্দিষ্ট কয়েকটি ফিচার ছাড়া এখনও ইনফিনিক্স নোট ১২ ৫জি সিরিজের বিশেষ কোনও স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের আগে একে একে এই স্মার্টফোন সিরিজের বিভিন্ন ফিচার প্রকাশ্যে আনবে ইনফিনিক্স সংস্থা।

আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল মোটো জি৪২, দাম কত?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget