এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমির নতুন গেমিং ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Realme Narzo 70 Turbo 5G Phone: ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।

Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo 70 Turbo 5G)। এটি একটি গেমিং ডিভাইস (Gaming Phone)। অর্থাৎ এই ফোনের সাহায্যে গেম খেলে ইউজাররা দারুণ অভিজ্ঞতা পাবেন। রিয়েলমি সংস্থার নারজো সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট রয়েছে। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং E4 OLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

ভারতে এই ফোনের দাম কত 

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ১৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা। টার্বো ইয়েলো, টার্বো গ্রিন এবং টার্বো পার্পল- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ক্রেতারা একটি স্পেশ্যাল কুপন ডিসকাউন্ট পাবেন এই ফোন কেনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। 

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। ফোনের ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনেও রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। ফলে ভেজা হাতে কিংবা বৃষ্টির মধ্যে ব্যবহার করা যাবে ফোন। ঝকঝকে ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে গেম খেলতেও সুবিধা হবে। 
  • এই ফোনের অনবোর্ড র‍্যামের পরিমাণ ২৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে। গেম খেলার জন্য আদর্শ এই ফোনে একটি স্টেনলেস স্টিলের ভেপার কুলিং এরিয়া রয়েছে যার সাহায্যে ফোন গরম হলে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। তার ফলে ফোন কখনই খুব গরম হবে না। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের এআই যুক্ত মেন ফিচার রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। 

 

আরও পড়ুন- অ্যামাজনের ইলেকট্রনিক্স ফেস্টিভ সেলে কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে? আর কোন কোন ডিভাইসের দাম কমেছে? 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget