এক্সপ্লোর

Realme Narzo Phones: ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো টার্বো ৭০ ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে? কেমন দেখতে হবে ডিভাইস?

Realme Narzo Turbo 70 5G Phone: রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল।

Realme Narzo Phones: রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo Turbo 70 5G) ভারতে লঞ্চ হতে চলেছে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) এই ৫জি ফোন (5G Phone) দেশে লঞ্চ হবে। মোটরস্পোর্ট অনুপ্রাণিত ডিজাইনে এই ফোন আসছে ভারতের বাজারে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে কালো রং। তার উপরে থাকবে হলুদ রঙের লম্বালম্বি স্ট্রাইপ। ফোনের রেয়ার প্যানেলের প্রায় মাঝ-বরাবর এই হলুদ রঙের স্ট্রাইপ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। মাঝ-বরাবর যে হলুদ রঙের স্ট্রাইল থাকবে তার মাঝখানে এই ক্যামেরা মডিউল বসানো থাকবে। রিয়েলমি নারজো ৭০ সিরিজের অন্যান্য ফোন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সেই দলেই যুক্ত হতে চলেছে আসন্ন রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। 

রিয়েলমির এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। তার সঙ্গে দেখা যাবে একটি এলইডি ফ্ল্যাশ প্যানেল। এছাড়াও ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। আর ফোনের নীচের দিকে থাকবে একটি স্পিকার গ্রিল এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন কেনা যাবে। 

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এই ফোন ৭.৬ মিলিমিটার পুরু হতে চলেছে। আর ওজন হবে ১৮৫ গ্রামের আশপাশে। এর আগে শোনা গিয়েছিল রিয়েলমির এই ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই কনফিগারেশনে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর দেখা যেতে পারে এই ফোনে। 

আরও পড়ুন- 'ফ্লিপ ফিচার' ফোন ভারতে আনছে আইটেল, থাকবে কাচের মতো স্বচ্ছ কিপ্যাড 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget