এক্সপ্লোর

Realme Pad X: ভারতে লঞ্চ হবে রিয়েলমি প্যাড এক্স, কী কী ফিচার থাকতে পারে এই ট্যাবে?

Realme Tablet: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড এক্স। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে এই ট্যাব।

Realme Tab: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির (Realme) নতুন ট্যাব (Tab), একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে রিয়েলমি সংস্থা নিশ্চিত ভাবেই জানিয়ে দিয়েছে যে তাদের ডিভাইস রিয়েলমি প্যাড এক্স (Realme Pad X) ভারতে লঞ্চ হবে। চলতি বছরের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই ট্যাব। অনুমান, চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতের মডেলের মিল থাকবে। তবে রিয়েলমি প্যাড এক্স ভারতে লঞ্চ হবে শোনা গেলেও নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। রিয়েলমি প্যাড এক্স ট্যাবে থাকতে পারে ১১ ইঞ্চির ডিসপ্লে। সেখানে থাকতে পারে ২কে রেজোলিউশন। এই ট্যাবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানেই বলা হয়েছে যে এই ট্যাব ভারতে লঞ্চ হবে এবং কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

রিয়েলমি প্যাড এক্স এই ট্যাব ভারতে লঞ্চ হতে পারে গ্লেসিয়ার ব্লু, রেসিং গ্রিন এবং গ্লোয়িং গ্রে- এই তিনটি রঙে। দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ট্যাব লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি প্যাড এক্স, এই ট্যাব। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে এইসব রঙ এবং র‍্যাম ও স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল রিয়েলমি প্যাড এক্স ট্যাবলেট। অনুমান ভারতেও এভাবেই লঞ্চ হবে রিয়েলমির নতুন ট্যাব। ভারতে রিয়েলমি প্যাড এক্স ট্যাবের দাম কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি।

রিয়েলমি প্যাড এক্স- এই ট্যাবলেটের ভারতীয় ভ্যারিয়েন্টে সম্ভাব্য কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, দেখে নিন

১। এই ট্যাবের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

২। এই ট্যাবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল এখনও জানা যায়নি। তবে এখানে একটি ১০৫ ডিগ্রির ফিল্ড ভিউ পাওয়া যেতে পারে বলে শোনা গিয়েছে।

৩। রিয়েলমির আসন্ন ট্যাবে একটি ৮৩৪০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এখানে কোয়াড স্পিকার এবং সেখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- ১১ ইঞ্চির ডিসপ্লে, ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির লেনোভো ট্যাব পি১১ প্লাস, দাম কত?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget