এক্সপ্লোর

Realme Phones: ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট ! চোখের নিমেষে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে

300W Charging Support: শাওমি সংস্থা কিন্তু গতবছরই ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত ফোন লঞ্চ করেছে। রেডমি নোট ১২ ডিসকভারি এডিশন মডেলে এই দুর্দান্ত চার্জিং ফিচারের সাপোর্ট দেখা গিয়েছে।

Realme Phones: আজকাল স্মার্টফোন (Smartphones) আমাদের সকলের জীবনেই একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস হয়ে গিয়েছে। স্মার্টফোনে চার্জ (Smartphone Charging Features) হতে বেশি সময় লাগে তাহলে বেশ মুশকিল। বরং চোখের নিমেষে ফোনে চার্জ হয়ে গেলে নিশ্চিন্ত থাকেন আপনি। ইউজারদের সুবিধার কথা ভেবে এবার তাই ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট (300W Charging Support) ফিচার নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি সংস্থা। একথা নিশ্চিত ভাবে জানিয়েছেন রিয়েলমি (Realme Smartphones) সংস্থার এক আধিকারিক। অর্থাৎ আগামী দিনে রিয়েলমির স্মার্টফোনে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। এর আগে ২৪০ ওয়াটের চার্জিং যুক্ত রিয়েলমি জিটি নিও ৫ ফোন (Realme GT Neo 5) লঞ্চ করেছে সংস্থা। এই চার্জিং সাপোর্টে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ১০ মিনিটেরও কম সময়। এবার তার থেকেও কম সময়ে যাতে ফোনে ১০০ শতাংশ চার্জ হয় সেই জন্যই লঞ্চ হবে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত স্মার্টফোন। তবে কবে রিয়েলমির এই উন্নত চার্জিং ফিচার যুক্ত ফোন লঞ্চ হবে, কোন কোন মডেলে এই চার্জিং সাপোর্ট থাকবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, শাওমি সংস্থা কিন্তু গতবছরই ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত ফোন লঞ্চ করেছে। রেডমি নোট ১২ ডিসকভারি এডিশন মডেলে এই দুর্দান্ত চার্জিং ফিচারের সাপোর্ট দেখা গিয়েছে গতবছর অর্থাৎ ২০২৩ সালে। এদিকে শাওমির ফোনের সঙ্গে রিয়েলমির ফোনের প্রতিযোগিতা সকলেরই জানা। তাই বাজারে যাতে পিছিয়ে না পড়ে সেই জন্যই তড়িঘড়ি ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট ফিচার নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি কর্তৃপক্ষ। রেডমি নোট ১২ ডিসকভারি এডিশন ফোনে রয়েছে ৩০০ ওয়াটের চার্জিং সাপোর্ট। গতবছর ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। রেডমি সংস্থার দাবি, এই ফোনে পুরো চার্জ হতে (শূন্য থেকে) সময় লাগে ৫ মিনিটেরও কম। এই ফোনে একটি ৪১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে এখনও ৩০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোন লঞ্চ করেনি শাওমি সংস্থার সাব-ব্র্যান্ড রেডমি। 

আরও পড়ুন- কেমন দেখতে হতে পারে সিএমএফ ফোন ১ ? দাম কত হতে পারে ? দেখে নিন সম্ভাব্য ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget