এক্সপ্লোর

CMF Phone 1: কেমন দেখতে হতে পারে সিএমএফ ফোন ১ ? দাম কত হতে পারে ? দেখে নিন সম্ভাব্য ফিচার

Nothing Phones: নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ। এই সংস্থা প্রথমবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের ফোন। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১।

CMF Phone 1: নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF) এবার ভারতে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ফোন। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে সিএমএফ ফোন ১ (CMF Phone 1)। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনের ডিজাইন কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে এক্স মাধ্যমে। নাথিং ফোন ২এ (Nothing 2a) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১। তবে ডিজাইনে কিছু চমক থাকবে এমন আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতে সিএমএফ ফোন ১ মডেলের দাম শুরু হতে পারে ১২ হাজার টাকার আশপাশে। অর্থাৎ বলাই যায় যে সিএমএফ ফোন ১ একটি বাজেট রেঞ্জের মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও নাথিং সংস্থা কিংবা সিএমএফ কর্তৃপক্ষ এখনও তাদের এই ফোন ভারতে কবে লঞ্চ হবে কিংবা তার দাম কত হতে পারে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

 

 

সিএমএফ ফোন ১- এর ডিজাইন কেমন হতে চলেছে, রইল তারই আভাস 

এই ফোনের ব্যাক প্যানেলে একটি কমলা রঙের faux-leather ফিনিশ দেখা যাবে। সেখানে একটি গোলাকার ডায়াল রয়েছে একদম কোণে। সিএমএফ বাডসের ক্ষেত্রেও চার্জিং কেসে এমন গোলাকার ডায়াল লক্ষ্য করা গিয়েছে। সিএমএফ ফোন ১- এ কেন এই ফিচার রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে অন্যান্য সমস্ত নাথিং ফোনের মতো সিএমএফ ফোন ১ মডেলে কোনও Glyph ইন্টারফেস এখনও দেখা যায়নি। 

সিএমএফ ফোন ১- এ কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। 
  • সিএমএফ ফোন ১ মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। 
  • এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- রেডমির নতুন স্মার্ট টিভি কিনতে পারবেন ১২ হাজার টাকার কমেই ! কী কী ফিচার রয়েছে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget