এক্সপ্লোর

Realme Smartphones: ৩০ মিনিটেরও কম সময়ে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে ! ক্যামেরাতেও থাকছে আকর্ষণীয় ফিচার

Realme GT 6: এই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এআই প্রযুক্তি যুক্ত একগুচ্ছ আধুনিক ও উন্নত ফিচার। 

Realme Smartphones: রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) ভারতে লঞ্চ হতে আর বেশি দিন দেরি নেই। গ্লোবাল মার্কেটের সঙ্গে একই দিনে অর্থাৎ ২০ জুন এই ফোন লঞ্চ হবে ভারতেও। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করছে রিয়েলমি (Realme Phones) কর্তৃপক্ষ। সম্প্রতি জানা গিয়েছে যে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এটি একটি Sony LYT-808 ক্যামেরা সেনসর হতে চলেছে। এই ক্যামেরা সেনসরের সাহায্যে 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপের মেন সেনসরের সঙ্গে। এছাড়াও এই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এআই প্রযুক্তি যুক্ত একগুচ্ছ আধুনিক ও উন্নত ফিচার। 

রিয়েলমি জিটি ৬ ফোনের ক্যামেরা সেটআপে ইউজারদের জন্য একাধিক ইমেজ এবং ভিডিও মোডে ছবি ও ভিডিও তোলার সুবিধা থাকতে চলেছে। সেই তালিকায় টেক্সচার পোর্ট্রেট, ফাস্ট ক্যাপচার, নাইট মোড, স্টার মোড, স্ট্রিট মোড এগুলি রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি ইউজাররা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ কিংবা কম আলোর পরিবেশ, যেভাবেই ছবি তুলুন না কেন একদম ভিন্ন ধরনের দুরন্ত গুণমানের ছবি উঠবে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরায়। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি প্রসেস করা যাবে অর্থাৎ সামান্য ভুলত্রুটি থাকলেও তা এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। রিয়েলমি নিজস্ব HyperTone Image Engine থাকবে রেয়ার ক্যামেরা ইউনিটে। 

রিয়েলমির এই ফোন ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকতে চলেছে ১২০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজির সাহায্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ২৮ মিনিটে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ডুয়াল VC cooling সিস্টেম থাকবে রিয়েলমির এই ফোনে। তার ফলে ফোন সহজে গরম হবে না। গেম খেলা কিংবা ভিডিও দেখার সময় ফোন গরম হলেও তাপ বেরিয়ে যাবে। 

আরও পড়ুন- এয়ারটেলের সিম থাকলে তবেই লক খুলবে স্যামসাংয়ের এই ফোনের ! পাবেন দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget