এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে আসছে রিয়েলমি জিটি ৬ ফোন, ইউজারদের জন্য এবার কী কী চমক থাকছে?

Realme GT 6: ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও রিয়েলমি জিটি ৬ ফোন লঞ্চ হবে। লঞ্চের নির্দিষ্ট তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে, এই ফোন ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 

Realme Smartphones: ভারতে রিয়েলমি সংস্থা যে তাদের 'জিটি' সিরিজের (Realme GT Series) একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, সেকথা আগেই শোনা গিয়েছিল। আভাস পাওয়া গিয়েছিল রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) দেশে লঞ্চ হবে। সম্প্রতি ভারতে রিয়েলমি জিটি ৬টি ফোন (Realme GT 6T) লঞ্চ হয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, চলতি বছরের শেষদিকে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন (Realme GT 7 Pro) দেশে লঞ্চ হবে। এর পাশাপাশি রিয়েলমি জিটি ৬ ফোনের ভারতের লঞ্চের কথাও নিশ্চিত করেছে সংস্থা। রিয়েলমি জিটি নিও ৬ ফোনের (Realme HT Neo 6) রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোন। ভারতে রিয়েলমি জিটি ৬ ফোন লঞ্চ হবে একথা জানা গেলেও কবে লঞ্চ হবে সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে রিয়েলমির 'জিটি' সিরিজের এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Features) অর্থাৎ এআই প্রযুক্তি যুক্ত ফিচার থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও রিয়েলমি জিটি ৬ ফোন লঞ্চ হবে। লঞ্চের নির্দিষ্ট তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে, এই ফোন ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 

রিয়েলমি জিটি ৬ ফোন আসলে রিয়েলমি জিটি নিও ৬ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। রিয়েলমি জিটি নিও ৬ ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ২২ হাজার টাকা। ভারতে রিয়েলমি জিটি ৬ ফোনের দাম এর আশপাশে থাকতে পারে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। 

রিয়েলমি জিটি নিও ৬ ফোনের ফিচারের সঙ্গে রিয়েলমি জিটি ৬ ফোনের মিল থাকতে পারে 

  • রিয়েলমি জিটি ৬ ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এটি একটি LTPO AMOLED ডিসপ্লে হতে পারে এবং এখানে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। 
  • একটি ৪ এনএম অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকতে পারে রিয়েলমি জিটি ৬ ফোনে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 
  • রিয়েলমি জিটি ৬ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩ ২মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে শোনা গিয়েছে। 
  • রিয়েলমি জিটি ৬ ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ফোন ঠান্ডা রাখার জন্য এই ফোনে থাকতে পারে একটি ডুয়াল থ্রি ডাইমেনশনাল কুলিং সিস্টেম। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! ভারতে হাজির লাভা ইয়ুভা মডেল, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget