এক্সপ্লোর

Realme Smartphones: ফের ভারতে আসছে রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে এবার?

Realme Phones: রিয়েলমি জিটি ৫ প্রো ফোন গতবছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই অনুসারে মনে করা হচ্ছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনও হয়তো এবছরের শেষের দিকেই ভারতে লঞ্চ হতে পারে।

Realme Smartphones: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৬টি ফোন। তার পরেই আরও একটি রিয়েলমি জিটি সিরিজের ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা। এবার ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালেই রিয়েলমি এই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে কবে রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এমনকি এই ফোনের কোনও স্পেসিফিকেশনও আনুষ্ঠানিক ভাবে রিয়েলমি সংস্থা প্রকাশ করেনি। রিয়েলমি জিটি ৫ প্রো ফোনের আপগ্রেডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। তবে রিয়েলমি জিটি ৫ প্রো ফোন ভারতে লঞ্চ করেনি রিয়েলমি সংস্থা। 

রিয়েলমি জিটি ৫ প্রো ফোন গতবছর ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই অনুসারে মনে করা হচ্ছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনও হয়তো এবছরের শেষের দিকেই ভারতে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি জুন মাসে ভারতে রিয়েলমি জিটি ৬ ফোন লঞ্চের কথাও শোনা গিয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

রিয়েলমি জিটি ৬টি ফোন 

এই ফোনে রয়েছে কোয়ালকমের ৪ এনএম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রিয়েলমি জিটি ৬টি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ৫৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিনে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং এটি একটি LTPO AMOLED ডিসপ্লে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে রিয়েলমি জিটি ৬টি ফোনে। ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপরে রয়েছে গোরিলা গ্লাসের আস্তরণ। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে পোকো-র নতুন ফোন, মাঝারি রেঞ্জের এই মডেলে কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget