এক্সপ্লোর

Poco Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো-র নতুন ফোন, মাঝারি রেঞ্জের এই মডেলে কী কী ফিচার থাকতে পারে?

Poco M6 5G: পোকো এম৬ ৫জি এবং পোকো এম৬ প্রো- এই দুই ফোন ভারতে আগেই লঞ্চ হয়েছে। এবার সেই দলের নাম জুড়তে চলেছে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের।

Poco Smartphones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত। সম্প্রতি এই ফোন দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS Site) ওয়েবসাইটে, এমনটাই জানা গিয়েছে MySmartPrice- এর রিপোর্টে। এর থেকেই অনুমান যে পোকো সংস্থার 'এম' সিরিজের (Poco M Series Phone) এই ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। বলা হচ্ছে, রেডমি নোট ১৩আর (Redmi Note 13R) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। অর্থাৎ রেডমি নোট ১৩আর এবং পোকো এম৬ প্লাস ৫জি- এই দুই ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন অনেকটা এক ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। পোকো এম৬ ৫জি এবং পোকো এম৬ প্রো- এই দুই ফোন ভারতে আগেই লঞ্চ হয়েছে। এবার সেই দলের নাম জুড়তে চলেছে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের। অনুমান করা হচ্ছে, জুন মাসে পোকো সংস্থার নতুন ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

ভারতে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের দাম কত হতে পারে 

যেহেতু এই ফোন রেডমি নোট ১৩আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে সেক্ষেত্রে দুই ফোনের দামে সামঞ্জস্য থাকার সম্ভাবনা রয়েছে। চিনে উপলব্ধ রেডমি নোট ১৩আর ফোনের বেস মডেল যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ হাজার টাকা। আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় ২৩ হাজার টাকার আশপাশে রয়েছে। ভারতে লঞ্চ হতে চলা পোকো এম৬ প্লাস ৫জি ফোনের দামও এই রেঞ্জের মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে। পোকো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে 

  • এই ফোনে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ পর্যন্ত। 
  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবগ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোনে।
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের শুটার থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- এআই- এর সাহায্যে তৈরি করা ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটেও, আসছে নতুন সুবিধা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget