এক্সপ্লোর

Layoffs: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম Reddit- এ এবার কর্মী ছাঁটাই, মোট ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চলেছে সংস্থা

Reddit Layoffs: Reddit সংস্থার চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যান এই ছাঁটাইয়ের কথা কর্মীদের জানিয়েছেন। ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া।

Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Reddit- এ। সম্প্রতি এই সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা অনুসারে Reddit সংস্থা তাদের ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চলেছে। এর ফলে প্রায় ৯০ জন কর্মী একসঙ্গে চাকরি খোয়াতে পারেন। বর্তমানে Reddit সংস্থায় কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার রয়েছে Reddit- এর। সোশ্যাল মিডিয়া মাধ্যম হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। Reddit সংস্থার চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যান এই ছাঁটাইয়ের কথা কর্মীদের জানিয়েছেন। ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে যারা প্রথম সারিতে রয়েছে, তাদের বেশিরভাগই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় গুগল, অ্যামাজন, মেটা ও অন্যান্য আরও অনেক নামিদামি সংস্থা রয়েছে। এবার এই দলেই নাম জুড়ল Reddit সংস্থার। 

মিউজিক টেক ফার্ম Spotify-তে কর্মী ছাঁটাই

বিশ্বব্যাপী মন্দার আবহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল আরও এক কোম্পানি। এবার এই তালিকায় নাম লেখাল এক মিউজিক টেক ফার্ম।  Spotify ঘোষণা করেছে, পডকাস্ট বিভাগে ২০০ কর্মী ছাঁটাই করেছে সংস্থা। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই সোমবার ঘোষণা করেছে, কর্পোরেট রিসাফল বা কোম্পানির পরিকাঠামো পুনর্গঠনের অংশ হিসাবে পডকাস্ট বিভাগ থেকে ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পরিসংখ্যান বলছে এই ছাঁটাই শতাংশের ভিত্তিতে কোম্পানির ওয়ার্কফোর্সের ২ শতাংশ। ইতিমধ্যেই যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের এইচআর থেকে ইমেল পাঠানো হয়েছে। সংস্থা জানিয়েছে, চাকরি গেলেও কোম্পানি ছাঁটাই কর্মীর বর্ধিত স্বাস্থ্যপরিষেবা কভারেজ ও আউটপ্লেসমেন্ট সাপোর্টের জন্য ভাল প্যাকেজ দিয়ে সাহায্য় করবে কোম্পানি। 

শুধু প্রযুক্তি সংস্থা নয়, ছাঁটাই গাড়ির কোম্পানিতেও

প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কোম্পানি বড় ছাঁটাই করতে পারে। যাতে কাজ হারাবেন হাজার হাজার কর্মী। টাইমস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য  বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও  উন্নত করতেই এই ছাঁটাই করা হবে। 

আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget