এক্সপ্লোর

Redmi Phones: ফোন দিয়েই চার্জ দেওয়া যাবে অন্যান্য ডিভাইসে, ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হাজির রেডমির নতুন মডেল

Redmi 15 5G: আগামী ২৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। Frosted White, Midnight Black, Sandy Purple- এই তিন রঙে রেডমি ১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

Redmi Phones: রেডমি ১৫ ৫জি ফোন (Redmi 15 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে। রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। রেডমি ১৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। একাধিক AI ফিচার রয়েছে রেডমি ১৫ ৫জি ফোনে। তার মধ্যে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ - এই দুই ফিচারও রয়েছে। 

রেডমি ১৫ ৫জি ফোনের দাম ভারতে কত 

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকেও। আগামী ২৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। Frosted White, Midnight Black, Sandy Purple- এই তিন রঙে রেডমি ১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

রেডমি ১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 
  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে রেডমি ১৫ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • রেডমি ১৫ ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১৮ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget