এক্সপ্লোর

Redmi A2 Series: ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস, এই দুই ফোনের দাম কত? রইল ফিচার-স্পেসিফিকেশন

Redmi Smartphone: রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস, দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর।

Redmi A2 Series: রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই দুই ফোন বাজেট ফ্রেন্ডলি মডেল। অর্থাৎ আকাশছোঁয়া দাম নয় এই দুই ফোনের। রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস, দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। রেডমি এ২ সিরিজের ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আগামী ২৩ মে থেকে ভারতে এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। 

রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনের দাম

রেডমি এ২ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রেডমি এ২ প্লাস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, হাল্কা নীল- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন। অ্যামাজনের পাশাপাশি Mi.com, Mi Home Stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই দুই ফোন কেনা যাবে। 

রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোনের 

  • ডুয়াল সিম রয়েছে এই দুই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে। এছাড়াও রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
  • রেডমি এ২ সিরিজের ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম যা ভার্চুয়াল ভাবে ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর।
  • এই দুই ফোনে AI ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি QVGA ক্যামেরা। রেডমি এ২ সিরিজের দুই ফোনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
  • এই দুই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। রেডমি এ২ প্লাস ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 
  •  রেডমি এ২ সিরিজের নতুন দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ৩২ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং প্রায় ১৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে। 

আরও পড়ুন- রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget