এক্সপ্লোর

Redmi Buds 5A: ভারতে রেডমি বাডস ৫এ কবে লঞ্চ হতে চলেছে? এই ইয়ারবাডসে কী কী ফিচার থাকতে পারে?

Xiaomi Earbuds: রেডমির নতুন ইয়ারবাডসে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার থাকতে পারে। তার সঙ্গে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।

Redmi Buds 5A: শাওমি সংস্থা জানিয়েছে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি বাডস ৫এ (Redmi Buds 5A)। আগামী ২৩ এপ্রিল এই ইয়ারবাডস (Redmi Earbuds) দেশে লঞ্চ হবে বলে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (True Wireless Stereo Earbuds) হতে চলেছে। কালো এবং সাদা রঙে রেডমি বাডস ৫এ ভারতে লঞ্চ হতে পারে। আপাতত এমআই ইন্ডিয়ার (Mi India Website) ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটে এই ইয়ারফোনের নাম দেখা গিয়েছে। জানা গিয়েছে, রেডমি বাডস ৫এ মডেলে থাকতে চলেছে একটি ইন-ইয়ার ডিজাইন এবং স্টেম। এছাড়াও শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ইয়ারবাডসে থাকতে চলেছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট এবং গুগল ফাস্ট পেয়ারের সুবিধা। রেডমি বাডস ৫এ মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হবে রেডমি প্যাড এসই- এই ট্যাব। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে Xiaomi Smarter Living 2024 ইভেন্ট। সেখানে এই ইয়ারবাডস এবং ট্যাবের পাশাপাশি একটি রোবট ভ্যাকুয়াম ক্লিনার এবং হেয়ারড্রায়ার লঞ্চ করার কথাও জানিয়েছে শাওমি সংস্থা। 

রেডমি বাডস ৫এ - দেখে নিন এই ইয়ারবাডসের ডিজাইন কেমন হতে চলেছে, কী কী ফিচার থাকতে পারে 

এই ইয়ারবাডসের ছবি এমআই ইন্ডিয়ার ওয়েবসাইটের মাইক্রোসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কালো এবং সাদা রঙে এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে পারে। রেডমি বাডস ৫এ মডেলে একটি ইন-ইয়ার ডিজাইন থাকতে চলেছে। অনেকটাই রেডমি বাডস ৫- এর মতো। রেডমির নতুন ইয়ারবাডসে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার থাকতে পারে। তার সঙ্গে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে। এই ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি থাকতে পারে। রেডমি বাডস ৫এ ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্ট থাকবে যার সাহায্যে ইউজাররা অডিও ডিভাইসটিকে দ্রুত স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। 

এখনও রেডমি বাডস ৫এ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। ভারতে এই ইয়ারবাডস কী কী রঙে লঞ্চ হতে পারে, দাম কত হতে পারে, কোথা থেকে কেনা যেতে পারে- এইসব তথ্যও প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের দিনই সব তথ্য জানতে পারবেন আগ্রহী ক্রেতারা। 

আরও পড়ুন- নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ লঞ্চ হয়েছে ভারতে, এই দুই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget