এক্সপ্লোর

Redmi Note 12 Pro Plus: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন

Redmi Smartphone: শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১২ প্রো প্লাস এই টপ এন্ড ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১২আই হাইপার চার্জ হিসেবে। এই ফোনের ক্ষেত্রে মূল আকর্ষণ হতে পারে হাই স্পিডের চার্জিং।

Redmi Note 12 Pro Plus: অক্টোবর মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ (Redmi Note 12 Series) সিরিজ। এই স্মার্টফোন (Smartphone) সিরিজে ছিল রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছে রেডমি নোট ১২ সিরিজ ভারতেও লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। আর রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর নিয়ে। যদিও রেডমি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি। তবে শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১২ প্রো প্লাস এই টপ এন্ড ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১২আই হাইপার চার্জ হিসেবে। এই ফোনের ক্ষেত্রে মূল আকর্ষণ হতে পারে হাই স্পিডের চার্জিং। অর্থাৎ অবিশ্বাস্য কম সময়ে অনেকটা চার্জ হবে এই ফোনে। এখনও পর্যন্ত এমনটাই শোনা গিয়েছে। তবে এই প্রসঙ্গে সঠিক ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন। সেখানে থাকবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। উল্লেখ্য, চিনে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন লঞ্চ হয়েছিল CNY 2099- ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকায়। বেস ভ্যারিয়েন্টের দামই ছিল ২৫ হাজার টাকার আশপাশে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ছিল ওই মডেলে। 

মোটোরোলার নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি১৩। এর আগেও ভারতে মোটোরোলা 'জি' সিরিজের একাধিক ফোন লঞ্চ হয়েছে। মোটো জি১৩ ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডিসপ্লের উপর একটি পান হোল কাট আউট থাকার সম্ভাবনা রয়েছে যেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে যেখানে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। মোটো জি১৩ ফোনের প্রসেসরের সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, এই ফোনে ৫জি সাপোর্ট থাকতে পারে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১৩ OS out of the box সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ভারতে মোটো জি১৩ ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে এবং বেস ভ্যারিয়েন্টে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে চলতি বছর এই ফোন লঞ্চের সম্ভাবনা নেই। অনুমান হয়তো নতুন বছরে জানুয়ারি মাসে ভারতের বাজারে আসবে মোটো জি১৩ ফোন। কিন্তু নিশ্চিত ভাবে এই ফোন লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- আইসিএমআর- এর ওয়েবসাইটে একদিনে ৬ হাজার বার হ্যাকিংয়ের চেষ্টা! শেষ পর্যন্ত ব্যর্থ হ্যাকাররা

 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget