এক্সপ্লোর

Cyber Attack: আইসিএমআর- এর ওয়েবসাইটে একদিনে ৬ হাজার বার হ্যাকিংয়ের চেষ্টা! শেষ পর্যন্ত ব্যর্থ হ্যাকাররা

Hacker: হ্যাকাররা হাজার চেষ্টা করেও সফল হয়নি। ICMR ওয়েবসাইটের সমস্ত তথ্য নিরাপদে রয়েছে।

ICMR: আইসিএমআর (ICMR) অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর ওয়েবসাইটে হানা (Cyber Attack) দেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। কিন্তু সফল হয়নি তারা। সূত্রের খবর, ৬০০০ বার হানা দেওয়ার চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে হ্যাকাররা। এই তথ্যই প্রকাশ্যে এনেছে এক সরকারি আধিকারিক। ওই আধিকারিকের অভিযোগ, সম্ভবত হংকং থেকে হ্যাকাররা আইসিএমআর- এর ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রায় ৬০০০ বার চেষ্টা করার পরেও তারা সফল হয়নি। গত ৩০ নভেম্বর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হ্যাকাররা এতবার ICMR- এর সাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাকারদের সমস্ত কীর্তিকলাপ ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি এইমসের অনলাইন পরিষেবা ব্যাহত করে দিয়েছিল এই জাতীয় হ্যাকারদের হানা। ICMR- এর ওয়েবসাইটে হ্যাকারদের হানাও অনেকটা একই ধরনের। 

জানা গিয়েছে, হ্যাকাররা হাজার চেষ্টা করেও সফল হয়নি। ICMR ওয়েবসাইটের সমস্ত তথ্য নিরাপদে রয়েছে। এই ওয়েবসাইটের তথ্য পর্যবেক্ষণে রাখে NIC Data Center। এইসব ডেটা সুরক্ষিত রাখার জন্য যে firewall দেওয়া হয় সেটাও নিয়মিত ভাবে আপডেট করে NIC। সব কিছুর মধ্যে স্বস্তির খবর একটাই যে এতবার হ্যাকাররা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করার পরেও সবকিছু রক্ষা করা সম্ভব হয়েছে। গত মাসে অর্থাৎ নভেম্বর দিল্লি এইমসের সার্ভারে হাকার হানা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল এই সাইবার অ্যাটাকের কারণে অন্তত তিন থেকে চার কোটি রোগীর তথ্য আপোষ করতে হতে পারে। এইমসের সার্ভারে বেশ বড়সড় হ্যাকার হানা দেখা গিয়েছিল। 

প্রতারণা রুখতে ট্রু-কলারের নতুন ফিচার

ভারতে গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করেছে ট্রু কলার (Truecaller) কর্তৃপক্ষ। এই নতুন সার্ভিসের নাম Government Services। এর সাহায্যে ট্রু কলার অ্যাপের মাধ্যমেই সরকারি আধিকারিকদের ভেরিফায়েড ফোন (Verified Phone Number) নম্বর পাওয়া যাবে। ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে একটি ডিজিটাল ডিরেক্টরি। এর সাহায্যেই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নম্বর পাবেন ইউজাররা। মূলত গ্রাহকদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করার জন্যই এই ফিচার চালু করেছে ট্রু কলার অ্যাপ। অনেকসময়েই সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় নিয়ে বিভিন্ন ফোন আসে। এগুলো সবই আসলে এক একটা ফাঁদ। ইউজাররা নিজেদের অজান্তেই এইসব প্রতারণা চক্রের শিকার হয়ে যান। তারপর অনেকক্ষেত্রেই মোটা টাকা খুইয়ে বসেন। কিংবা ফাঁস হয়ে যায় ইউজারের ব্যক্তিগত তথ্য। প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয় ইউজারদের। এইসব সমস্যা এড়ানোর জন্যই ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে ডিজিটাল ডিরেক্টরি যেখান থেকে সরকারি আধিকারিক এবং বিভিন্ন সরকারি অফিসের সঠিক এবং বিশ্বাসযোগ্য ফোন নম্বর পাওয়া যাবে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসছে দুটো নতুন ফিচার, চালু হলে অনেক সুবিধা পাবেন ইউজাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget