এক্সপ্লোর

Redmi Note 12 Series: প্রতীক্ষার অবসান, ভারতে হাজির রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে?

Redmi Smartphone: রেডমি নোট ১২ ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। অন্যদিকে রেডমি মোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর।

Redmi Note 12 Series: ভারতে লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১২ ৫জি সিরিজ (Redmi Note 12 5G)। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G), রেডমি নোট ১২ প্রো ৫জি Redmi Note 12 Pro 5G এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি- (Redmi Note 12 5G ProPlus)এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেডমি নোট ১২ ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। অন্যদিকে রেডমি মোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 

রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনের দাম 

রেডমি নোট ১২ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Green, Matte Black এবং Mystique Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ সিরিজের বেস মডেল।

রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। Midnight Dark, Time Blue, Mirror Porcelain White- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ প্রো ৫জি ফোন। 

রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। Arctic White, Iceberg Blue, Obsidian Black- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোন। 

এই তিনটি ফোনই কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। এর পাশাপাশি পাওয়া যাবে Mi.com, Mi Home stores এবং বিভিন্ন দোকানেও। ১১ জানুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ক্রেতাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকএ বা ইএমআই ট্রানজাকশনে ফোন কিনলে ইনস্ট্যান্ট ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও শাওমি সংস্থা পুরনো ফোনের পরিবর্তে এই ফোনগুলো কেনার ক্ষেত্রে ১৫০০ টাকা এক্সচেঞ্জ অফার দেবে ক্রেতাদের। 

ওয়ানপ্লাস ১১ ৫জি 

২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) লঞ্চ হয়েছে। আপাতত চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K রেজোলিউশন। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ। ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- নতুন বছরের প্রথম ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে চিনে, ভারতে কবে আসছে ওয়ানপ্লাস ১১ ৫জি?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget