এক্সপ্লোর

OnePlus 11 5G: নতুন বছরের প্রথম ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে চিনে, ভারতে কবে আসছে ওয়ানপ্লাস ১১ ৫জি?

OnePlus: ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন।

OnePlus 11 5G: ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) লঞ্চ হয়েছে। আপাতত চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K রেজোলিউশন। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ। ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম

  • এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 3,999, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ হাজার টাকা।
  • এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 4,399, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।
  • এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 4,899, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ হাজার টাকা। 

টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি

এবছর জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার এই নতুন ৫জি ফোন। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 12.0- এর সাপোর্ট। টেকনো ফ্যান্টম এক্স ২ ৫জি ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও OIS সাপোর্ট। 

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই স্যামসাংয়ের চমক, গ্যালাক্সি ফোন হাজির ৮০০০ টাকারও কমে

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget