এক্সপ্লোর

Redmi Note 12 Series: চলতি সপ্তাহেই চিনে আসছে রেডমি নোট ১২ সিরিজ, ভারতে লঞ্চ হতেও বেশি দেরি নেই

Redmi Smartphone: ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থাও তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে চিনে। সম্ভবত চলতি বছর শেষের দিকে আইকিউওও ১১ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে চিনে।

Redmi Note 12 Series: শাওমির সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) অবশেষ জানিয়েছে যে আগামী ২৭ অক্টোবর চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। শোনা যাচ্ছে, ভারতেও দ্রুত লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। রেডমি নোট ১২ সিরিজে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে। এই তিনটি ফোনেই মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX সেনসর থাকতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর সাইটে রেডমি নোট ১২ সিরিজের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে এই ফোন ভারতে লঞ্চ হতেও বেশি দেরি নেই। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মাও জানিয়েছেন যে এই স্মার্টফোন সিরিজ ভারতে তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে।

আইকিউওও ১১ সিরিজ

ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থাও তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে চিনে। সম্ভবত চলতি বছর শেষের দিকে আইকিউওও ১১ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে চিনে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। এই স্মার্টফোন সিরিজে আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো- এই দু’টি ফোন থাকতে পাতে। শোনা যাচ্ছে, চিনের পাশাপাশি হয়তো একই সময়ে ভারতের বাজারেই লঞ্চ হতে পারে আইকিউওও ১১ সিরিজের এই দুই স্মার্টফোন।  

রেডমি নোট ১২ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ক্যামেরা ফিচার- রেডমি নোট ১২ প্রো প্লাস মডেল বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যেখানে একটি ২০০ মেগাপিক্সেলের স্যামসাংয়ের ISOCELL HPX সেনসর থাকতে পারে। রেডমি নোট ১২ প্রো ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 মেন সেনসর থাকতে পারে। ফোনের পিছনের অংশে আয়তাকার ক্যামেরা মডিউল, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। এমনই ডিজাইন প্রকাশ হয়েছে।

চার্জিং ফিচার- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোনে যথাক্রমে ৬৭ ওয়াট, ১২০ ওয়াট এবং ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফোনের ডানদিকে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়া বাটন। এছাড়াও এই সিরিজের ফোনে থাকতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

আরও পড়ুন- ‘রাহুগ্রাস’ থেকে মুক্তি! অবশেষে সচল হল হোয়াটসঅ্যাপ, মিমের বন্যা নেটদুনিয়ায়

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget