এক্সপ্লোর

Redmi Smartphones: রেডমির তিনটি ৫জি ফোন একসঙ্গে হাজির ভারতে, দাম শুরু হচ্ছে ২০ হাজার টাকারও কম থেকে, রইল ফিচার

Redmi Note 13 5G Series: এই স্মার্টফোন সিরিজের মধ্যে কোন কোন ফোন লঞ্চ হয়েছে? তাদের মধ্যে ফিচারের নিরিখে কী কী মিল রয়েছে? চলুন দেখে নেওয়া যাক।

Redmi Smartphones: রেডমি নোট ১৩ ৫জি সিরিজ (Redmi Note 13 5G Series) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G), রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 Pro Plus 5G)- এই তিনটি ফোন লঞ্চ হয়েছে। এই তিন ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন রয়েছে। এছাড়াও রেডমি নোট ১৩ ৫জি সিরিজের তিনটি মডেলেই রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ আলট্রা চিপসেট। এর সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর তিনটি ফোনই পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাপোর্টে। রেডমি সংস্থার দাবি, তাদের নতুন ফোনগুলিতে তিনটি অপারেটিং সফটওয়্যার আপগ্রেড পাওয়া যাবে আগামী দিনে। রেডমি নোট ১৩ ৫জি ফোনে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট। রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। রেডমি নোট ১৩ ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। রেডমি নোট ১৩ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। আর রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। 

রেডমি নোট ১৩ ৫জি সিরিজের তিনটি ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাওয়া যাবে

রেডমি নোট ১৩ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। Arctic White, Prism Gold, Stealth Black- এই তিনটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ১৩ ৫জি ফোন।

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল, যার দাম ২৯,৯৯৯ টাকা। Arctic White, Coral Purple, Midnight Black- এই তিন রঙে কেনা যাবে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোন। 

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। Fusion Black, Fusion Purple, Fusion White- এই তিন রঙে কেনা যাবে ফোনটি। 

আগামী ১০ জানুয়ারি থেকে রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনগুলির বিক্রি শুরু হবে। কেনা যাবে Mi.com, Flipkart এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে। রেডমি সংস্থার তরফে ব্যাঙ্ক ডিসকাউন্ট অথবা এক্সচেঞ্জ বোনাস হিসেবে রেডমি নোট ১৩ ৫জি ফোনে ১০০০ টাকা পাবেন ক্রেতারা। অন্যদিকে রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই দুই ফোনেও পাওয়া যাবে ২০০০ টাকা ছাড়। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ট্রানজাকশন হলেই তবে আপনি ছাড় পাবেন। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল ভিভো এক্স১০০ সিরিজ, মূল আকর্ষণ ক্যামেরা, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget