এক্সপ্লোর

Reliance AGM 2022: ৫জি পরিষেবার সঙ্গে Jio Air Fiber এবং Jio Cloud PC সার্ভিসও লঞ্চ হতে চলেছে দেশে

reliance Jio: রিলায়েন্স জিও- র Jio Air Fiber এবং Jio Cloud PC সার্ভিসে কী কী সুবিধা পাবেন দেখে নিন।

Jio: ২৯ অগস্ট রিলায়েন্স জিও তাদের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করেছে যে অক্টোবর মাসে ভারতে ৫জি পরিষেবা চালু করছে তারা। দীপাবলির আগে এই সুখবরের পাশাপাশি জিও-র তরফে জানানো হয়েছে Jio Air Fiber এবং Jio Cloud PC পরিষেবাও চালু হতে চলেছে দেশে। জানা গিয়েছে, Jio Air Fiber- এর সাহায্যে গ্রাহকরা Gigabit স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন। এক্ষেত্রে ওয়্যারলেস পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, Jio Cloud PC হল একটি ভার্চুয়াল PC, যা ক্লাউডের মাধ্যমে পরিচালিত হবে। এক্ষেত্রে কোনও হার্ডওয়্যারের প্রয়োজন নেই। জানা গিয়েছে, রিলায়েন্স জিও তাদের ফিফথ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের নাম দিয়েছে Jio True 5G। আর এই সার্ভিসের উপর নির্ভর করে কাজ করবে Jio Air Fiber এবং Jio Cloud PC।

Jio Air Fiber

জানা গিয়েছে, Jio Air Fiber Home Gateway আসলে একটি ওয়্যারলে সিঙ্গল ডিভাইস। পাওয়ার সোর্স হিসেবে এই ডিভাইস প্লাস ইন করা সম্ভব। এছাড়াও একটি ওয়াই-ফাই হটস্পট হিসেবে কাজ করতে পারে এই ডিভাইস। Jio True 5G- র সাহায্যে হাই স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে এই ওয়্যারলেস ডিভাইসে।

Jio Cloud PC

ফিজিক্যাল ল্যাপটপ বা ডেস্কটপের ধারণার পরিবর্তে ভার্চুয়াল PC- র ভাবনাচিন্তা নিয়ে আসতে চলেছে Jio Cloud PC। একাধিক PC একসঙ্গে যুক্ত করতেও এই ব্যবস্থা কাজে লাগবে।

রিলায়েন্স জিও ৫জি পরিষেবা

চলতি বছর অক্টোবর মাসেই ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও সংস্থা। দীপাবলির আগেই হয়তো সুখবর পাওয়া যাবে। প্রাথমিক ভাবে চারটি মেট্রোপলিটান শহর কলকাতা, মুম্বই, দিল্লি এবং চেন্নাইতে এ৫জি পরিষেবা চালু করবে জিও। আর ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে ভারতের সর্বত্র জিও ৫জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে।  

রিলায়েন্স জিও-র ৫জি ফোন

শোনা যাচ্ছে, কোয়ালকমের সঙ্গে যুক্ত হয়েছে রিলায়েন্স জিও সংস্থা। অতএব আসন্ন ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু রিলায়েন্স জিও-র ৫জি ফোন একটি বাজেট ফোন হতে চলেছে তাই সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট এই ফোনে থাকতে পারে। সাধারণত সস্তার ফোনে এই প্রসেসর লক্ষ্য করা যায়। ভারতে জিও-র ৫জি ফোনের দাম বেশ কম হবে বলেই এখনও পর্যন্ত শোনা গিয়েছে। বর্তমানে ভারতের বাজারে এমন অনেক ৫জি ফোন রয়েছে যাদের দাম ২০ হাজার টাকার মধ্যে বা ২০ হাজার টাকার আশপাশে রয়েছে। তবে জিও-৪ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট দাম এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন- সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে পোকো এম৫ ৪জি ফোন, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget