এক্সপ্লোর

Poco M5: সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে পোকো এম৫ ৪জি ফোন, কবে লঞ্চ?

Poco Smartphone: ভারতে পোকো 'এম' সিরিজের নতুন ৪জি ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, পোকো এম৫ ৪জি ফোন লঞ্চ হবে ৫ সেপ্টেম্বর।

Poco M5: পোকো ‘এম’ সিরিজের (Poco M Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৫ (Poco M5) ফোন। জানা গিয়েছে এই ফোন পোকো এম৪ (Poco M4) ফোনের সাকসেসর মডেল। ৫ সেপ্টেম্বর ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে পোকো এম৫ ফোন। ফ্লিপকার্টের (Flipkart) সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ অনুমান, ভারতে লঞ্চ হওয়ার পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে পোকো এম৫ ফোন কেনা যাবে।

ভারতে পোকো এম৫ ফোনের সম্ভাব্য দাম

ভারতে পোকো ‘এম’ সিরিজের নতুন ফোনের দাম কত হতে পারে তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, পোকো এম৫ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার কম হতে পারে। ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে একটি লঞ্চ ইভেন্টে লঞ্চ হবে পোকো এম৫ ফোন। শোনা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে ৪জি পরিষেবা। আগামী দিনে ভারতে পোকো এম৫ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনাও রয়েছে বলে শোনা গিয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি। ৪জি ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচারের দিক থেকে ৫জি ভ্যারিয়েন্টের কোনও ফারাক থাকবে কিনা তাও জানা যায়নি। 

পোকো এম৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।
  • পোকো এম৫ একটি ৪জি ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে।
  • অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে পোকো ‘এম’ সিরিজের এই ফোন।
  • এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
  • পোকো এম৫ ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের সাইডের অংশে সিকিউরিটি ফিচার হিসেবে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫ সাপোর্ট থাকতে পারে।

পোকো এম৫ ৪জি ফোন যে সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতে লঞ্চ হবে সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এই ফোনে প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পোকো এম৫ ৪জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার আশপাশে হলে, অন্যান্য র‍্যাম-স্টরেজ ভ্যারিয়েন্টের দাম আরও বেশি হবে বলে আন্দাজ করা হচ্ছে।

আরও পড়ুন- ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৩৫ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

Sukanta Majumdar:
Koustav Bagchi:
Kunal Ghosh: “ওরা হাড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget