এক্সপ্লোর

Nothing Phone 1: ফের বিতর্কে নাথিং ফোন ১, স্ক্রিনে ডেড পিক্সেল-সবুজ আভার অভিযোগ

Nothing Phone 1 Green Tint Issue: ভারতে লঞ্চের পর থেকেই বিতর্কে নাথিং ফোন ১। সম্প্রতি হ্যান্ডসেটের বেশকিছু সমস্যা নিয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

Nothing Phone 1 Green Tint Issue: ভারতে লঞ্চের পর থেকেই বিতর্কে নাথিং ফোন ১। সম্প্রতি হ্যান্ডসেটের বেশকিছু সমস্যা নিয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। অনেকেই বলছেন, ফোনের স্ক্রিনে সবুজ আভা দেখা যাচ্ছে। ট্যুইটারে ফোনের এরকমই একটি ছোট ভিডিয়ো তুলে ধরেছেন এক ক্রেতা। 

Nothing Phone 1: কী সমস্যা ফোনে ?
গত সপ্তাহে Nothing তার প্রথম ফোন লঞ্চ করেছে ভারতে। তারপর থেকে কোম্পানি বেশকিছু বিতর্কের সম্মুখীন হয়েছে। প্রথমত, ফোনে IP53 রেটিং থাকা সত্ত্বেও ক্যামেরা মডিউলে আর্দ্রতার সমস্যার অভিযোগ উঠেছে। একজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, তিনি পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউটের কাছে ডেড পিক্সেল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাদের সমস্যা reddit-এ পোস্ট করেছেন। অবিলম্বে সমস্যার আমল দিয়ে দেখার আশ্বাস দিয়েছে কোম্পানি।

Nothing Phone 1: সবুজ রঙের সমস্যা অনেক ফোনেই হয়েছে

আগেও অনেক ফোনের ডিসপ্লেতে সবুজ আভা ও ডেড পিক্সেলের সমস্যা হয়েছে। পিক্সেল 6, পিক্সেল 6 প্রো, আইফোন 12, গ্যালাক্সি নোট 20 আল্ট্রার মতো OLED ডিসপ্লে-সহ অনেক স্মার্টফোনেও টিন্ট সমস্যা দেখা গেছে। পরবর্তীকালে ফোনগুলিতে রঙের সমস্যা একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছিল।

Nothing Phone 1: কোথায় পাবেন, ভারতে এই ফোনের দাম
ভারতে নাথিং ফোন ১ (Nothing Phone 1)এর দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। কোম্পানির ৮জিবি RAM-১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে এই দাম। পাশাপাশি এর  ৮জিবি RAM-২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে গেলে ৩৫,৯৯৯ টাকা দিতে হবে আপনাকে। এর সেরা ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১২ জিবি RAM-২৫৬ জিবি স্টোরেজ। ৩৮,৯৯৯ টাকায় এই মডেল কিনতে পারবেন ক্রেতা। ২১ জুলাই সন্ধ্যে ৭টা থেকে ফ্লিপকার্টে (Flipkart)এ কালো ও সাদা রঙের বিকল্পে পাবেন এই ফোন।

Nothing Phone 1: কী বৈশিষ্ট্য রয়েছে ফোনে ? 
ডুয়াল-সিম (ন্যানো) এই ফোন চলে অ্যান্ড্রয়েড ১২-এ। এতে পাবেন ১২০ হার্টজের রিফ্রেশ রেট ছাড়াও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। স্মার্টফোনের পিছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। অন্যান্য ডিসপ্লে বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এইচডিআর ১০ প্লাসের সাপোর্ট ছাড়াও ৪০২ পিপিআই ঘনত্ব। পাশাপাশি ফোনে পাবেন ১২০০ নিটের দারুণ উজ্জ্বলতা। এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট ১২জিবি পর্যন্ত LPDDR5 RAM দেয়।

Nothing Phone 1: ক্যামেরা কেমন ফোনে ?
অপটিক্সের জন্য নথিং ফোন ১-এ দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রথম ৫০মেগাপিক্সেল Sony IMX766 সেন্সরটি ƒ/1.88 অ্যাপারচার লেন্সের সাথে যুক্ত। এটি OIS এর পাশাপাশি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশনের সঙ্গে পাওয়া যায়। দ্বিতীয় ৫০মেগাপিক্সেল সেন্সর হল Samsung JN1। এটি ƒ/২.২ অ্যাপারচারের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। এটি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশন, ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও একটি ম্যাক্রো মোড সহ দিচ্ছে কোম্পানি। ফোনটিতে প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড ও এক্সপার্ট মোড সহ বিভিন্ন ফিচার রয়েছে। সামনের দিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ƒ/২.৪৫ অ্যাপারচার লেন্স সহ একটি ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর রয়েছে।

আরও পড়ুন : Virus Attack: গোপন ফাইলের সঙ্গে চুরি যাবে টাকা, যদি ফোনে থাকে এই অ্যাপগুলি

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget