এক্সপ্লোর

Samsung Galaxy: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির দুটো নতুন ফোন, কী কী?

Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy) দুটো এন্ট্রি লেভেল ফোন সম্ভবত খুব তাড়াতাড়িই লঞ্চ হতে চলেছে ভারতে। কারণ এই দুই ফোনেরই নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর (Samsung Galaxy A04 Core) এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪ (Samsung Galaxy M04)- এই দুই ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে স্যামসাং কর্তৃপক্ষ এই দুই ফোন লঞ্চ করবে তা অবশ্য জানা যায়নি। চলতি মাসের শুরুর দিকেই স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোন আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল। এই এন্ট্রি লেভেল ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, একটি আপডেটেড ডিজাইন এবং একটি Exynos 850 প্রসেসর। এবার এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও কিছু ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোনের সম্ভাব্য রঙ এবং দাম

ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে আন্দাজ করা হচ্ছে। ব্ল্যাক, কপার এবং গ্রিন- এই তিনটি রঙে ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে যে BIS ডেটাবেসে স্যামসাং ‘এ’ সিরিজের এই এন্ট্রি লেভেল ফোনের মডেল নম্বর SM-A042F/DS। এই BIS ডেটাবেসে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের নামও দেখা গিয়েছে এবং তার মডেল নম্বর SM-M045F/DS।

Geekbench

স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪- এই দুই ফোনের নাম Geekbench সাইটেও দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর ফোনের ক্ষেত্রে শোনা যাচ্ছে, এই মডেলে ৩ জিবি র‍্যাম থাকতে পারে। এর সঙ্গে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যেই ফোন পরিচালিত হবে। এছাড়াও শোনা গিয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকতে পারে এই ফোনে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৩ জিবি র‍্যাম। এই ফোনেও একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

স্যামসাং কর্তৃপক্ষ এই দুই ফোন ভারতে লঞ্চের প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এই দুই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনও অফিশিয়াল ভাবে প্রকাশ্যে আসেনি। শুধুমাত্রা BIS সাইটে নাম দেখা যাওয়ার ফলে অনুমান করা হচ্ছে যে এই দুই ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। যদিও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

আরও পড়ুন- ৪জি বা ৫জি কানেকশন না থাকলেও কথা বলা যাবে আইফোনে! পাঠানো যাবে মেসেজও?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget