এক্সপ্লোর

Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সির একগুচ্ছ ফোনে আকর্ষণীয় ছাড় ! কোথা থেকে, কত কম দামে, কোন কোন মডেল কেনা যাবে?

Smartphone Offer: স্যামসাং গ্যালাক্সির কোন কোন ফোনের দাম কমেছে? কোথা থেকে কম দামে ফোন কেনা যাবে?

Samsung Galaxy Smartphones: বছরের শুরুতেই গ্রাহকদের জন্য সুখবর এনেছে স্যামসাং (Samsung)। দক্ষিণ কোরিয়ার টেক সংস্থা তাদের বেশ কয়েকটি ফোনের দামে আকর্ষণীয় ছাড় (Offers) দিচ্ছে। কোন ফোন কতটা কম দামে কেনা যাবে, দেখে নেওয়া যাক। 

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস

এই ফোন ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে। এরপর নভেম্বর মাসে এই ফোনের নতুন একটি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল দেশে। সম্প্রতি স্যামসাং সংস্থা ঘোষণা করেছে যে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের দুটো ভ্যারিয়েন্টের দামেই দেওয়া হবে ছাড়।

এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এম১৪ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৪- এই দুই ফোনের দামেও থাকতে চলেছে ছাড়। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে এটাই জানা গিয়েছে। এছাড়াও দাম কমছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনেরও। 

সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তাদের গ্যালাক্সি এ০৫এস মডেলের দামে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ১১ জানুয়ারি থেকে এই ছাড় শুরু হয়েছে। প্রথমে এই ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। সেই মডেলের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এরপরে স্যামসাংয়ের এই ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এর দাম ছিল ১৩,৯৯৯ টাকা। এই দুই ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই ২০০০ টাকা প্রযোজ্য হবে। তার ফলে ৪ জিবি র‍্যাম যুক্ত মডেলের দাম হবে ১১,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম যুক্ত ফোনের দাম ১২,৯৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ছাড় পাওয়া যাবে। 

স্যামসাং গ্যালাক্সি এম১৪ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৪

লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১৩,৪৯০ টাকা, যা এখন কমে হয়েছে ১২,৪৯০ টাকা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১৪,৯৯০ টাকা, যা এখন কমে হয়েছে ১৩,৯৯০ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় ছিল ১২,৯৯০ টাকা, যা এখন কমে হয়েছে ১১,৯৯০ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় ছিল ১৪,৪৯০ টাকা, যা এখন কমে হয়েছে ১৩,৪৯০ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এম১৪ এবং স্যামসাং গ্যালাক্সি এফ১৪- এই দুই ফোনের ক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কম দামের ফোন পাওয়া যাবে স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 

স্যামসাং গ্যালাক্সি এম০৪ এবং স্যামসাং গ্যালাক্সি এম০৪

এই ফুই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দামে রয়েছে ছাড়। দুটো ফোনেরই উল্লিখিত কনফিগারেশনের মডেল কেনা যাবে ৭৯৯৯ টাকায়, স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 

আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৩০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কেনা যাবে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget