এক্সপ্লোর

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি আসছে ভারতে, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে?

Samsung Galaxy A25 5G: এবছর এপ্রিলে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোন। তারই সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। 

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) আরও একটি নতুন ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি (Samsung Galaxy A25 5G) ফোন। যদিও স্যামসাং কর্তৃপক্ষ ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি। তবে স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটে এই ফোনের সাপোর্ট পেজ ইতিমধ্যেই লাইভ হয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে, যে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি হয়তো নেই। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটের সাপোর্টে এই ফোনের নাম দেখা গিয়েছে SM-A256E/DSN- এই মডেল নম্বর দিয়ে। 

স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে ৬.৪৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে।
  • এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1280 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 
  • এবছর এপ্রিলে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোন। তারই সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6- এর সাপোর্টে পরিচালিত হতে পারে স্যামসাংয়ের আসন্ন ফোন। থাকতে পারে ৮ জিবি র‍্যাম।
  • এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

সম্প্রতি ভারতে সস্তা হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আরও একটি ফোন

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন এবার আরও সস্তায়। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনের সাকসেসর হিসেবে এবছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রথমে এই ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। তবে স্যামসাং জানিয়েছে, এবার তাদের গ্যালাক্সি এ০৫এস ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। অর্থাৎ স্টোরেজের পরিমাণ এক থাকলেও র‍্যামের পরিমাণ কমেছে। সাধারণত প্রাথমিক লঞ্চের পর দ্বিতীয়বার লঞ্চের ক্ষেত্রে ফোনের র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ বাড়ে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ক্ষেত্রে তা হয়নি। স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এবার যে মডেল লঞ্চ হয়েছে অর্থাৎ ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ১৩,৯৯৯ টাকা। মাত্র ১০০০ টাকার ফারাক রয়েছে। নতুন মডেল লঞ্চ হয়েছে কালো, হাল্কা সবুজ এবং হাল্কা বেগুনি রঙে। 

আরও পড়ুন- উৎসবের মরশুমে তাড়াহুড়োয় বিমানের টিকিট কাটছেন? অজান্তেই পড়তে পারেন আর্থিক প্রতারণার ফাঁদে

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget