এক্সপ্লোর

Samsung Smartphone: মার্চেই ভারতে লঞ্চ হতে পারে স্যামসাংয়ের নতুন দুটো ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Smartphone: শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে পারে লাইম গ্রিন, পার্পল এবং কালো রঙে।

Samsung Galaxy A Series: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন সম্ভবত মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুর দিকে লঞ্চ হতে চলেছে ভারতে। গ্লোবাল মার্কেটে মার্চ মাসের মাঝামাঝি সম্ভবত ১৫ মার্চ লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। আর ভারতে লঞ্চ হতে পারে মাসের শেষের দিকে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গিয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে  

শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে পারে লাইম গ্রিন, পার্পল এবং কালো রঙে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে সাদা রঙের শেডে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে একটি Gradient Hue রঙের শেডে। দুটো ফোনের থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে থাকতে পারে ফ্ল্যাট ডিজাইন। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ও গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকতে পারে। সেখানে ফুল এইচডি রেজোলিউশন থাকবে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। একটি Samsung Exynos 1380 octa-core প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলত্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। 

গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে একটি MediaTek MT6877V octa-core প্রসেসর। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের টার্সিয়ারি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

Nothing Ear 2: নাথিং (Nothing) সংস্থা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইয়ারফোন। নাথিং ইয়ার ১ (Nothing Ear 1) আগেই লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ইয়ার ২ (Nothing Ear 2)। জানা গিয়েছে, এই নতুন ইয়ারফোন একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, নাথিং ফোন ২ লঞ্চ হতে পারে। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। জানা গিয়েছে, নাথিং ইয়ার ২ লঞ্চ হতে চলেছে আগামী ২২ মার্চ। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ২০২১ সালে। এরপর লঞ্চ হয়েছিল নাথিং ইয়ার স্টিক। নাথিং ইয়ার ২ আপাতত গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চ হবে কিনা, হলেও কবে হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। নাথিং সংস্থাও তাদের নতুন ইয়ারবাডস লঞ্চের দিনক্ষণ ছাড়া আর কিছু তথ্য এখনও প্রকাশ্যে আনেনি। 

আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে নাথিংয়ের নতুন ইয়ারবাডস, নাথিং ইয়ার ২- এর দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget