এক্সপ্লোর

Samsung Galaxy Smartphones: মার্চেই ভারতে আসছে স্যামসাংয়ের দুটো নতুন গ্যালাক্সি ফোন, কবে কোন কোন মডেল লঞ্চ হতে পারে?

Samsung Galaxy A Series: টিজারে বলা হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোনগুলিতে চার বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 

Samsung Galaxy Smartphones: মার্চ মসে ভারতে লঞ্চ হতে চলেছে একাধিক ফোন। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দু'টি ফোন। শোনা যাচ্ছে, আগামী ১১ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- (Samsung Galaxy A35 5G) এই দুই ফোন। ১১ মার্চ ভারতীয় সময় দুপুর ২টো ৩০মিনিটে এই দুই ফোন ভারতের বাজারে লঞ্চের কথা রয়েছে। স্যামসাং সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও সেভাবে কিছু ঘোষণা করা না হলেও এই দুই ফোনের টিজার প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকে ফোনগুলির সম্ভাব্য ডিজাইন, স্পেসিফিকেশনের আভাস পাওয়া গিয়েছে। টিজারে দেখা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy Smartphone) নতুন ফোন গোলাপি রঙে লঞ্চ হতে পারে। কম আলোয় ভাল তোলার ক্ষমতা থাকবে এই ফোনের ক্যামেরা সেনসরের। এছাড়াও থাকবে একটি শক্তিশালী প্রসেসর। আর পাওয়া যাবে Knox Security ডেটা প্রোটেকশন। এছাড়াও টিজারে বলা হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোনগুলিতে চার বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 

শোনা যাচ্ছে, আগামী ১১ মার্চ ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোন। এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে Awesome Ice Blue, Awesome Lemon, Awesome Lilac, Awesome Navy- এই চারটি রঙে। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই দুই ভ্যারিয়েন্টের দাম হতে পারে যথাক্রমে ৩৫ হাজার টাকা এবং ৪১,৩০০ টাকার আশপাশে। নির্দিষ্ট দাম প্রসঙ্গে কিছু জানা যায়নি। 

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে নিয়ে। এটি একটি Super AMOLED ডিসপ্লে হতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পেতে পারেন ইউজাররা এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর থাকতে পারে গ্যালাক্সি এ৩৫ ৫জি মডেলে। এছাড়াও এই ফোনে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেজের সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 

এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনও গ্যালাক্সি এ৩৫ ৫জি মডেলের মতোই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। একই ধরনের ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। একটি ৬.৪ ইঞ্চির Super AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ এবং সেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোন ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট  ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার কথা রয়েছে। 

আরও পড়ুন- লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে, কত দামে কেনা যাবে?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget