এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: লঞ্চের আগে ফাঁস স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ! কেমন দেখতে হবে এই মডেল?

Samsung Galaxy A55 5G: এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ফ্ল্যাট সাইড থাকতে চলেছে এই ফোনে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) ফোন ভারতে এবং অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে আগামী সপ্তাহে, সম্ভবত ১১ মার্চ। আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) এই ৫জি ফোনের (5G Phone) ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে এই ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তার পাশাপাশি জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। এই মডেলে থাকতে চলেছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। 

এক্স মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ফ্ল্যাট সাইড থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও একটি মেটালিক ফ্রেম দেখা যাবে স্যামসাংয়ের আসন্ন এই ফোনে। আগের মডেলের প্লাস্টিক ফ্রেমের তুলনায় নতুন ফোনে আপগ্রেড ফিচার রয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে। এই ক্যামেরা সেটআপ অএকটা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের মতো। এছাড়াও ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স রয়েছে। ফোনের ডানদিকের এই অংশে সামান্য উঁচু হয়েছে বর্ডার। 

ভারতে ১১ মার্চ দুপুর ২টো ৩০ মিনিটে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। এর সঙ্গে একই দিনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন। স্যামসাং শপ অ্যাপে এই লঞ্চ প্রসঙ্গে টিজার দেখা গিয়েছে। তবে সেখানে ফোনের নাম নির্দিষ্ট করে বলা হয়েছে। কিন্তু এমন কিছু তথ্য সেখানে শেয়ার করা হয়েছে যার সঙ্গে ফোনের ফাঁস হওয়া তথ্যের মিল রয়েছে। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে। এটি একটি AMOLED ডিসপ্লে হবে। এছাড়াও এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও আরও দুটো ক্যামেরা সেনসর থাকবে যা সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে। 

আরও পড়ুন- ভারতে নতুন 'নিও' ফোন লঞ্চের ইঙ্গিত পোকো সংস্থার, কোন মডেল লঞ্চ হতে পারে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget