এক্সপ্লোর

Poco Smartphone: ভারতে নতুন 'নিও' ফোন লঞ্চের ইঙ্গিত পোকো সংস্থার, কোন মডেল লঞ্চ হতে পারে?

Poco X6 Neo: পোকো এক্স৬ নিও ফোন যদি সত্যিই রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে এই দুই ফোনের মধ্যে ফিচার এবং স্পেসিফিকেশনের নিরিখে সামঞ্জস্য থাকবে।

Poco Smartphone: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে পোকো (Poco Smartphone) সংস্থা। আর এই ফোন খুব তাড়াতাড়িই আসতে চলেছে ভারতের বাজারে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড পোকো সংস্থা সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছে। সেখান থেকেই অনুমান করা হচ্ছে, সম্ভবত ভারতের বাজারে পোকো এক্স৬ নিও- (Poco X6 Neo) এই ফোন লঞ্চ হতে চলেছে। তবে পোকো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ফোনের নাম কিংবা লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি। বলা হচ্ছে, রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এক্স৬ নিও ফোন। গত বছর নভেম্বর মাসে (২০২৩, নভেম্বর) চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১৩আর প্রো ফোন। অন্যদিকে আবার অনুমান করা হচ্ছে, পোকো সংস্থার আসন্ন ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকবে। এক্স হ্যান্ডেলে পোকো ইন্ডিয়ার পোস্ট থেকে বিশেষ কিছু বোঝা না গেলেও এটা অনুমান করা যাচ্ছে যে একটি 'নিও' ফোন লঞ্চ হতে চলেছে। সেখানে সম্ভবত এলসিডি স্ক্রিন থাকবে। আর ফোনের দাম ১৭ হাজার টাকার আশপাশে হতে পারে। তেমনই আভাস পাওয়া গিয়েছে এক্স মাধ্যমের ওই পোস্টে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছিল যে, পোকো এক্স৬ নিও ফোন কমলা রঙে লঞ্চ হতে পারে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এইসব তথ্যের সঙ্গে রেডমি নোট ১৩আর প্রো ফোনের ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন মিল রয়েছে। আর পোকো সংস্থার আসন্ন ফোনের দাম হতে পারে ১৬ হাজার টাকার কম। পোকো এক্স৬ নিও ফোন যদি সত্যিই রেডমি নোট ১৩আর প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে এই দুই ফোনের মধ্যে ফিচার এবং স্পেসিফিকেশনের নিরিখে সামঞ্জস্য থাকবে। রেডমি নোট ১৩আর প্রো ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি শুটার। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রেডমি নোট ১৩আর প্রো ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতের বাজারে নতুন ইয়ারবাডস, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা, দাম কত?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget