এক্সপ্লোর

Samsung Galaxy M04: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, দাম ১০ হাজার টাকারও কম

Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। শোনা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।

Samsung Galaxy M04: স্যামসাং গ্যালাক্সি এম০৪ (Samsung Galaxy M04) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের দাম ১০ হাজার টাকার কম। একনজরে দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনে কী কী ফিচার রয়েছে। এই ফোনে দীর্ঘ সময়ের জন্য রয়েছে সফটওয়্যার সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। শোনা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন। তার মধ্যে রয়েছে মিন্ট গ্রিন, সাদা, সোনালি এবং নীল রঙ। 

এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর রয়েছে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD LCD Infinity-V ডিসপ্লে রয়েছে। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র‍্যাম RAM Plus ফিচারের সাহায্যে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে দুটো ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৬৪ জিবি ও ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

iQoo 11 Series: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) চিনে সম্প্রতি লঞ্চ করেছে আইকিউওও ১১ সিরিজ (iQoo 11 Series)। জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ হবে আগামী বছর। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১১ সিরিজে রয়েছে আইকিউওও ১১, আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন। এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের ফোন আগামী বছর ১০ জানুয়ারি লঞ্চের পর ১৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো ফোন তিনটে রঙে লঞ্চ হতে পারে ভারতে। 

Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। 

আরও পড়ুন- জিও ফোন ৫জি মডেলে কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে? দেখে নিন

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget