এক্সপ্লোর

Samsung Galaxy Ring: 'গ্যালাক্সি রিং', স্যামসাংয়ের নতুন স্মার্ট ডিভাইস, নিখুঁতভাবে খেয়াল রাখবে স্বাস্থ্যের

Smart Ring: আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনের সঙ্গে কবে থেকে কাজ করবে তা জানা যায়নি।

Samsung Galaxy Ring: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (Mobile World Congress 2024) যা স্পেনের বার্সেলোনাতে শুরু হয়েছে, সেই ইভেন্টে নতুন একটি স্মার্ট ডিভাইস (Smart Device) নিয়ে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung)। স্মার্ট রিং (Smart Ring) এর আগে অনেক সংস্থাই লঞ্চ করেছে। তবে স্যামসাং এই প্রথম। প্রকাশ্যে এসেছে তাদের গ্যালাক্সি রিং (Galaxy Ring)। ভারতে নয়েজ এবং বোট এই দুই কোম্পানি ইতিমধ্যেই স্মার্ট রিং লঞ্চ করেছে। শাওমি সংস্থারও স্মার্ট রিং রয়েছে। তবে স্যামসাং এই প্রথম তাদের স্মার্ট রিং প্রকাশ্যে এনেছে। চলতি বছরের মধ্যেই বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি রিং লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আর যেহেতু স্যামসাং সংস্থা স্মার্ট রিং- এর দুনিয়ায় পা রেখেছে তাই আগামী দিনে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে সেই ব্যাপারেও আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। 

এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি রিং - এর থেকে ইউজাররা কী কী পরিষেবা পেতে পারেন

যেহেতু এই স্মার্ট রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেওয়া হবে। এই অ্যাপের নাম My Vitality Score। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ইউজারের বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও ইউজারদের দেবে এই অ্যাপ। তার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন ইউজাররা। 

স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে সেই কাজও করছে কর্তৃপক্ষ। যেহেতু মোটামুটি ভাবে হেলথ ফিচার ট্রাকিংয়ের বিষয়টা গ্যালাক্সি রিং এবং গ্যালাক্সি ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে, তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ পরে না ঘুমোলেও চলবে। হাতের আঙুলে গ্যালাক্সি স্মার্ট রিং থাকলেই ইউজারের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে নজর রাখা সম্ভব হবে। এমনটাই মত স্যামসাং কর্তৃপক্ষের। 

আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে গ্যালাক্সি রিং কবে থেকে কাজ করবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। এর পাশাপাশি স্যামসাং সংস্থা গ্যালাক্সি রিং ডিভাইসের দাম সম্পর্কেও এখনও কোনও আভাস দেয়নি। অনুমান করা হচ্ছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ফোনের সিরিজের সঙ্গে হয়তো লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি রিং। বিভিন্ন সাইজে গ্যালাক্সি রিং লঞ্চ করবে স্যামসাং। তার ফলে এই স্মার্ট রিং কেনার আগে ইউজার নিজের সাইজ অনুসারে দেখে নিতে পারেন ডিভাইস। 

আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির শাওমি ১৪, কী কী ফিচার রয়েছে? ভারতে লঞ্চ কবে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget