এক্সপ্লোর

Samsung Galaxy S22 Series : আগামী বছরের শুরুতেই আসছে Samsung Galaxy S22+, প্রকাশ্যে এল ছবি

২০২২-এর জানুয়ারিতেই বাজারে পাওয়া যেতে পারে Samsung Galaxy S22 Series। শোনা যাচ্ছে, নভেম্বর থেকেই বিপুল সংখ্যায় ফোন তৈরি শুরু করবে কোম্পানি।

নয়াদিল্লি: অ্যাপল আইফান-১৩ সিরিজ (Apple iphone 13 series) বাজারে আসতেই এবার দ্রুত নতুন ফ্ল্যাগশিপ বাজারে আনতে চলেছে স্যামসাং (Samsung)। টেক ব্লগারদের কথা সত্যি হলে, ২০২২ সালের শুরুতেই বাজারে আসতে পারে এই ফোন। সেই ক্ষেত্রে Samsung Galaxy S22,Galaxy S22+ ছাড়াও Galaxy S22 Ultra আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। 

Samsung Galaxy S22 Series কবে বাজারে ?
২০২২-এর জানুয়ারিতেই বাজারে পাওয়া যেতে পারে Samsung Galaxy S22 Series। শোনা যাচ্ছে, নভেম্বর থেকেই বিপুল সংখ্যায় ফোন তৈরি শুরু করবে কোম্পানি। ইতিমধ্যেই বেশকিছু টেক সাইটে ফোনের ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগের Galaxy S21 সিরিজের আদলেই দেখতে হয়েছে নতুন ফোন। তবে স্পেকসে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
   
Samsung Galaxy S22+ (ডিজাইন-স্পেকস)
91mobiles ছাড়াও OnLeaks-এর টেক সাইটে প্রকাশ পেয়েছে ফোনের ছবি। যেখানে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেলের কথা বলা হয়েছে Samsung Galaxy S22+ ডিজাইনে। কার্ভ সাইড এজ এবারও দেওয়া হয়নি ফোনে। সেই জায়গায় ফ্ল্যাট ব্যাক পেয়েছে ফোন। তবে পিছনে Galaxy S21 সিরিজের আদলে ক্যামেরা বাম্প রয়েছে। পাঞ্চ হোল নচ রয়েছে আগের সিরিজের মতোই। ডান দিকেই আগের মতো ভলিউম রকার ও পাওয়ার বাটন দিয়েছে কোম্পানি। ফোনে সব মিলিয়ে তিনটে রেয়ার ক্যামেরা দিয়েছে স্যামসাং।সেন্সরের ক্ষেত্রে কোনও ধরনের বড় পরিবর্তন করেনি কোম্পানি।   

Samsung Galaxy S22 Series-এর স্পেকস
ইতিমধ্যেই 3C সার্টিফিকেশন উত্তীর্ণ হয়েছে Galaxy S22 Ultra। ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং।যা এই সেগমেন্টে প্রথম।Galaxy S22 Plus-এ থাকছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ করেছে GizChina। শোনা যাচ্ছে, এবারও নতুন ফোনের সিরিজে তিনটে ফোন লঞ্চ করবে স্যামসাং। সেই ক্ষেত্রে Samsung Galaxy S22,Galaxy S22 Plus ও Galaxy S22 Ultra লঞ্চ করবে কোম্পানি। আগের সিরিজের তিনটে 
ফোনের মতোই ডিসপ্লে দেবে স্যামসাং। সব মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 চিপসেট দেওয়া হবে।

Samsung Galaxy S22 Series-এর ক্যামেরা
নতুন সিরিজে জুম লেন্সের ওপর বেশি জোর দিচ্ছে Samsung। টেক সাইটগুলোর মতে, variable focal length-সহ এবার দুটো জুম লেন্স দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে 3x ও 10x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে ফোনে। তবে কোন মডেলে সেটা আসবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এবার টেলিফটো ক্যামেরায় কিছু আপগ্রেড করতে চলেছে স্যামসাং। ১২ মেগাপিক্সলের ক্যামেরার মধ্যেই এবার অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন ফিচার দেওয়া হবে। আগের মতোই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর। 

 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Anubrata Mondal - Birbhum News |
Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget