এক্সপ্লোর

AI Photo Edit Feature: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে থাকতে পারে এআই ফটো এডিটিং টুল, কী কী সুবিধা পাবেন ইউজাররা?

Samsung Galaxy S24 Series: শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল থাকবে।

AI Photo Edit Feature: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এই স্মার্টফোন সিরিজে স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) - এই তিনটি ফোন লঞ্চের কথা রয়েছে। এখনও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের বিভিন্ন ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল থাকবে। এই এআই ফিচারের সাহায্যে ভিডিও থেকেও অবজেক্ট মুছে ফেলার সুবিধা পাবেন ইউজাররা, এমনই শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে থাকতে চলেছে গুগল পিক্সেল ৮ ফোনের মতো এআই ফটো এডিটিং ফিচার।

গুগল পিক্সেল ৮ সিরিজে রয়েছে ম্যাজিক এডিটর নামে একটি ফটো এডিটিং টুল। সেই ধরনের একটি ফিচার যার নাম জেনারেটিভ এডিট, সেটি থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনে। এই জেনারেটিভ এডিট, ফিচারের সাহায্যে ছবি কিংবা ভিডিওতে অবজেক্ট মুভ বা রিমুভ করা যাবে। এছাড়াও কোনও ফাঁকা জায়গা থাকলে তা ভরাটও করা যাবে এই ফিচারের সাহায্যে। শুধুমাত্র ছবির ক্ষেত্রে এই এআই ফিচার থাকবে এমন কিছু ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। অর্থাৎ ছবি এবং ভিডিও, দু'ক্ষেত্রেই এই এআই ফিচার কাজ করতে পারে। শোনা গিয়েছে, ইউজাররা একটি স্যামসাং অ্যাকাউন্টে লগ-ইন করে এবং ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে তবে এই এআই জেনারেটিভ এডিট ফিচার কাজ করবে। 

গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে যে ম্যাজিক এডিটর ফিচার রয়েছে তার সাহায্যেই ছবির মধ্যে অবজেক্ট মুভ কিংবা রিমুভ করা যায়। এর পাশাপাশি জেনারেটিভ ফিল দেওয়া যাবে ছবিতে। এই ফিচারের ব্যবহারের জন্যেও ইন্টারনেট কানেকশন প্রয়োজন। এই ফিচারের মতো এআই ফিচার ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে আরও অনেক এআই ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে। এআই যুক্ত জেনারেটিভ ফিচার স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের সমস্ত মডেলে থাকবে বলে শোনা গিয়েছে। এআই যুক্ত ফটো এডিটিং টুল ছাড়াও এই স্মার্টফোনে সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক লাইভ ট্রান্সলেট ফিচার থাকতে পারে। লাইভ ফোন কল ট্রান্সলেট করা যাবে এই ফিচারের সাহায্যে। এছাড়াও এই সিরিজের ফোনে থাকতে পারে Nightography Zoom ফিচার যার সাহায্যে কম আলোয় ফোনের টেলিফটো ক্যামেরা সেনসর দিয়ে দুর্দান্ত ছবি তোলা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ লঞ্চ হতে পারে ১৭ জানুয়ারি। একথা শোনা গেলেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget