এক্সপ্লোর

Smartphone Launch 2024: নতুন বছরের শুরুতে মোবাইল কেনার প্ল্যান ? জানুয়ারিতেই বাজারে আসবে কিছু মডেল

Smartphone Launch in India : Samsung হোক বা OnePlus- নতুন নতুন মডেলের ভিড়ে টেক্কা দেবে কোন ব্র্যান্ড? এই জানুয়ারি মাসেই আসতে চলেছে বেশ কিছু নতুন মডেল। কী ফিচার্স, কত দাম- জানুন বিস্তারিত।

Smartphone: জানুয়ারিতেই বাড়তে চলেছে বেশ কিছু স্মার্টফোন (Smartphone Launch) নির্মাতা সংস্থার ব্যবসা । পরপর বেশ কিছু নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে স্যামসাং, ওয়ানপ্লাসের মত দেশের প্রথম সারির ব্র্যান্ডগুলি। বলাই বাহুল্য বছরের শুরুতেই বাজারে আসতে চলেছে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন। বহুদিন ধরেই যে মডেলগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন নেটিজেনরা। এই তালিকায় রয়েছে কোন কোন ফোনের মডেল? চলুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Series

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এর ফিচার্স। বলা ভাল, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ফাঁস হয়ে গিয়েছে আসন্ন মডেলের হাল-হকিকত। আর তাই নিয়ে উত্তাল নেট দুনিয়া। জানা গিয়েছে, আলট্রা ক্যামেরা, চিপসেটস, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল (Samsung Galaxy S 24) বাজারে চলে আসবে। আর কয়েক মাসের মধ্যে চলে আসবে আলট্রা ফাইভ জি মডেলটিও। ১৭ জানুয়ারির মধ্যেই বাজারে চলে আসবে স্যামসাং গ্যালাক্সির S24 সিরিজের মডেলগুলি, এতে থাকতে S 24, S24 Plus, S 24 Ultra, S 24 Ultra Pro এই মডেলগুলি।

OnePlus 12 Series

ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর- এই দুই ফোন। ২৩ জানুয়ারি এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। এর আগে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১২ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকতে পারে ভারতীয় মডেলে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১২আর ফোন হল ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) ফোনের সাকসেসর মডেল। বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১২আর ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।

Redmi Note 13 Series

রেডমি নোট ১৩ সিরিজ (Redmi Note 13 Series) ভারতে লঞ্চ হতে চলেছে ৪ জানুয়ারি। চলতি বছর সেপ্টেম্বর মাসে এই ফোনের সিরিজ চিনে লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G), রেডমি নোট ১৩ প্রো ৫জি (Redmi Note 13 Pro 5G) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 ProPlus 5G) - এই তিনটি ফোন চিনে লঞ্চ হয়েছিল। প্রতিটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K রেজোলিউশন যুক্ত ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

এছাড়াও POCO X6 Series এবং Vivo X100 Series এই দুটি ব্র্যান্ডের বেশ কিছু মডেলও বাজারে আসবে এই নতুন বছরেই। ফিচার্স এবং দামের দিক থেকে এই দুটি ফোনও টেক্কা দেবে অন্য মডেলগুলিকে।

আরও পড়ুন: Smartwatch: বছর শেষে ভারতে হাজির Boat Enigma Z20, ব্লুটুথ কলিং ফিচারের এই স্মার্টওয়াচের দাম কত?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget