এক্সপ্লোর

Satelite Internet Service: মাসে মাত্র ৮৪০ টাকাতেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, শীঘ্রই চালু হবে দেশে- কারা পাবেন সুবিধে ?

Satellite Internet Services: সূত্র অনুসারে জানা যাচ্ছে অনেক বেশি স্পেকট্রাম খরচ, লাইসেন্স ফি সব কিছু বাদ রেখেও ভারতে স্যাটকম সংস্থাগুলি প্রায় ১০ ডলার মাসিক রেঞ্জের মধ্যেই তাদের প্যাকেজ শুরু করতে পারে।

নয়াদিল্লি: ভারতের ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে খুব শীঘ্রই এক ব্যাপক বদল আসতে চলেছে। এলন মাস্কের স্টারলিঙ্কের মত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী সংস্থাগুলি খুব শীঘ্রই দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে সাশ্রয়ী মূল্যে। সংবাদসূত্রে (Satelite Internet Service)   জানা গিয়েছে মাসে মাত্র ১০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাসে ৮৪০ টাকা খরচ করলেই এই পরিষেবা চালু হতে পারে। এই পরিষেবায় আপনি চাইলে আনলিমিটেড ডেটার সুবিধে পাবেন।

এই প্রাথমিক মূল্য নির্ধারণের কৌশলটি আদপে দ্রুত বেশ কিছু গ্রাহককে আকৃষ্ট করার জন্য স্থির করা হয়েছে। আর এর ফলে আশা করা হচ্ছে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার গ্রাহক সংখ্যা প্রাথমিক পর্বেই স্বল্পকালীন থেকে দীর্ঘমেয়াদী হিসেবে ১ কোটি ছাড়াবে। এই কৌশলটি মূলত স্পেক্ট্রাম সম্পর্কিত বিরাট ব্যয় সংকোচনের উপরে নির্ভর করে।

বেশি ফি হলেও এর চাহিদা কমবে না

যদিও ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মাসিক খরচ শহরাঞ্চলের জন্য স্থির করা হয়েছে ৫০০ টাকা, তবু দেখা যাচ্ছে সাধারণ ট্রাডিশনাল টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের থেকে এই ধরনের স্যাটেলাইট নেটওয়ার্কের খরচ অনেক বেশি। আর তাই বিশেষজ্ঞরা বলছেন যে স্টারলিঙ্কের মত সংস্থাগুলি টাকা-পয়সার চাহিদার দিক থেকে কোনওভাবেই নিরুৎসাহিত হবে না। এই অপারেটররা ভলিউম-চালিত মডেলগুলিতে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। বিশ্বাস করা হচ্ছে যে স্কেল অর্থনীতি মূলত এই নেটওয়ার্কের খরচ চালানোর জন্য ক্ষতিপূরণ দেবে।

কনসাল্টিং ফার্ম ম্যাসনের এক পার্টনার অশ্বিনদর শেঠি জানিয়েছেন যে অনেক বেশি স্পেকট্রামের খরচ, লাইসেন্স ফি সব কিছু বাদ রেখেও ভারতে স্যাটকম সংস্থাগুলি প্রায় ১০ ডলার মাসিক রেঞ্জের মধ্যেই তাদের প্যাকেজ শুরু করতে পারে। আর এর মাধ্যমেই তারা প্রাথমিকভাবে বেশ কিছু গ্রাহক তৈরি করতে পারে দেশে এবং তাদের নির্দিষ্ট ব্যয় সীমায়িত করতে পারবে।  

যদিও প্রাথমিক মূল্যের কাঠামো অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হচ্ছে, তবু বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে বর্তমানে স্যাটেলাইট কনস্টেলেশনের সীমায়িত ব্যান্ড উইডথের কারণে এই পরিষেবা ব্যাহত হতে পারে। আইআইএফএলের রিসার্চে নোট করা হয়েছে যে স্টারলিঙ্ক আরও ৭ হাজার স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করবে এবং বিশ্বজুড়ে ৪ মিলিয়ন গ্রাহককে সহায়তা দেবে। ২০৩০ সালের মধ্যে তাদের কাছে ১৮ হাজার স্যাটেলাইট চলে আসবে আর অতিরিক্ত আরও ১.৫ মিলিয়ন গ্রাহককে এই কভারেজ দেবে স্টারলিঙ্ক।  

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget