এক্সপ্লোর

Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে বাড়ছে দুর্নীতি, এবার শিকার কলকাতার বাসিন্দা, কী ঘটেছে?

Whatsapp Fraud: মাঝে একটু কমলেও ফের মাথাচাড়া দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেই হোয়াটসঅ্যাপ ইউজাররা আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছেন।

Whatsapp Scam: হোয়াটসঅ্যাপে স্ক্যাম অর্থাৎ দুর্নীতি (Whatsapp Scam) ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে দুর্নীতির (Whatsapp Fraud) শিকার হয়েছেন কলকাতার বাসিন্দা এক মহিলা। হোয়াটসঅ্যাপ স্ক্যামাররা প্রথমে ওই মহিলার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক (Whatsapp Account Hack) করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এরপর ওই মহিলার কনট্যাক্ট লিস্টে থাকা সকলকে মেসেজ করে টাকা চেয়েছে স্ক্যামাররা। ওই মহিলার কনট্যাক্টে লিস্টে হোয়াটসঅ্যাপ স্ক্যামাররা এইভাবে মেসেজ পাঠিয়েছে যাতে মনে হয় মহিলা নিজেই মেসেজ করছেন। সেখানে বার্তা দেওয়া হয়েছে যে তিনি বিপদে রয়েছেন, ওড়িশা যেতে হবে, তাই টাকা প্রয়োজন। এই দুর্নীতির কথা জানতে পেরে সাইবার সেলে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে একাধিকবার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে। 

মহিলা জানিয়েছেন, তাঁর বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ করছিল না। ফলে টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। ৫ জুন মহিলার কাছে ফোন আসে। ফোনের ব্যক্তি জানায় সে টেলিকম কোম্পানির এক্সিকিউটিভ। ওই ব্যক্তি মহিলাকে একটি কোড ডায়াল করতে বলেন যা ৪০১ দিয়ে শুরু হয়েছিল। এছাড়াও ৬৭ দিয়ে শুরু হওয়া একটি নম্বরও ডায়াল করতে বলা হয়। ওই ব্যক্তি মহিলাকে জানান যে ওয়াই-ফাই ঠিক হয়ে যাবে। এরপর মহিলা টের পান যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। মহিলার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা প্রায় সকলেই মেসেজ পেয়েছেন যে মহিলা বিপদে পড়েছেন, ওড়িশা যেতে হবে, তাই টাকার প্রয়োজন। 

করোনাকাল থেকেই হোয়াটসঅ্যাপে দুর্নীতির পরিমাণ বাড়ছে। মাঝে একটু কমলেও ফের মাথাচাড়া দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্যাম। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেই হোয়াটসঅ্যাপ ইউজাররা আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছেন। কিছুদিন আগেই আরও এক দুর্নীতির প্রসঙ্গে সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর (Iterational Number) থেকে ফোন আসছে হোয়াটসঅ্যাপে। জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে। এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 

আরও পড়ুন- লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget