এক্সপ্লোর

SIM Card: একটা ফোনেই চলছে দুটো সিম, জরিমানা দিতে হতে পারে আপনাকেও- কেন ?

TRAI Order: টেলিকম রেগুলেটরের সূত্র অনুসারে, বহু গ্রাহক আছেন যারা তাদের ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে একটি মাত্র সিমই (SIM Card) কেবল ব্যবহার করেন। তারা এবার সমস্যায় পড়বেন।

Government to Take Charge on Sim Cards: একটা স্মার্টফোনে একইসঙ্গে দু-টো সিম কার্ড চালাচ্ছেন ? তাহলে আপনার জন্য এই সংবাদ খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার এবার থেকে একই ফোনে দুটো সিম কার্ড (SIM Card) চালানোর উপর জরিমানা আরোপ করতে চলেছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, ভারতের টেলিকম রেগুলেটর এ নিয়ে একটি প্রস্তাব পেশ করতে চলেছেন। ফোন নম্বরের অপব্যবহার (TRAI Rule) রুখতে বড় পদক্ষেপ করতে চলেছে টেলিকম বিভাগ।

টেলিকম রেগুলেটরের সূত্র অনুসারে, বহু গ্রাহক আছেন যারা তাদের ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে একটি মাত্র সিমই (SIM Card) কেবল ব্যবহার করেন। টেলিকম রেগুলেটর জানিয়েছে, এই মোবাইল নম্বর আসলে সরকারের নিজস্ব সম্পত্তি, টেলিকম অপারেটরগুলিকে সেই ফোন নম্বরগুলি একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়। সরকার চাইলে সেই সিম কার্ডের জন্য চার্জ করতে পারে।

বন্ধ হয়ে যাবে এইসব সিম কার্ড

TRAI-এর তথ্য অনুসারে, মোবাইল অপারেটরগুলি এবার থেকে বেশ কিছু সিম কার্ড বন্ধ করতে চলেছে। যে সমস্ত সিম কার্ডগুলি বহু সময় ধরে ব্যবহার হচ্ছে না, সেগুলির জন্য যাতে মোবাইল অপারেটরদের গ্রাহক বেস না হারাতে হয়, সেই জন্য নম্বরগুলিকে (TRAI Rule) বন্ধ করে দেওয়া হবে। কোনও গ্রাহক যদি তাঁর সিম কার্ডে দীর্ঘদিন যাবৎ রিচার্জ না করেন, তাহলে সেই নম্বর সরকারের কালোতালিকায় চলে যাবে। এই পরিস্থিতিতে TRAI এই সমস্ত মোবাইল নম্বরের জন্য মোবাইল অপারেটরদের উপর জরিমানা ধার্য করতে পারে। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, ২১৯.১৪ মিলিয়ন মোবাইল নম্বর এখনও পর্যন্ত এই বন্ধ হওয়ার তালিকায় আছে। 

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ১৫ মার্চ সিমকার্ড নিয়ে একটি নতুন নিয়ম জারি করেছে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে এই নিয়ম। এই নিয়মে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি সিম চুরি যাওয়া, সিম নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন সিম কার্ড নিতে চাইছেন তাঁরা সিমকার্ড নেওয়ার ৭ দিনের মধ্যে সেই সিম পোর্ট করাতে পারবেন না। অর্থাৎ নতুন নেওয়া নম্বরটি অন্য কোনও টেলিকম সংস্থায় বদলে নেওয়া যাবে না।

এইসব দেশে ফোন নম্বরের জন্যেও চার্জ দিতে হয়

ভারতের বাইরে বেশ কিছু দেশে ফোন নম্বর নেওয়ার জন্যেও টেলিকম অপারেটরকে চার্জ দিতে হয়। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ফিনল্যান্ড, ইউকে, লিথুয়ানিয়া, গ্রিস, হংকং, বুলগেরিয়া, কুয়েত, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক ইত্যাদি দেশে ফোন নম্বরের জন্য চার্জ কাটে টেলিকম অপারেটরগুলি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Realme Smartphones: ৩০ মিনিটেরও কম সময়ে ১০০ শতাংশ চার্জ হবে ফোনে ! ক্যামেরাতেও থাকছে আকর্ষণীয় ফিচার

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget