এক্সপ্লোর

5G Phones Under Rs 10000: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! ফিচার শুনলে চমকে যাবেন

Smartphones Under Rs 10000: শোনা যাচ্ছে, ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের মতো ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনেও থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর।

5G Phones Under Rs 10000: গত মাসেই ভারতে ইনফিনিক্স সংস্থা লঞ্চ করেছে একটি নতুন ৫জি ফোন (Infinix 5G Phone)। জুন মাসে দেশে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট সিরিজের (Infinix Note Series) ৫জি ফোন। এবার 'নোট' সিরিজেই আরও একটি নতুন ফোন লঞ্চ করতে পারে ইনফিনিক্স সংস্থা। ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন (Infinix Note 40 5G)। শোনা যাচ্ছে, এবার ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন (Infinix Note 40X 5G) লঞ্চ করতে পারে সংস্থা। কবে এই ফোন লঞ্চ হবে তা অবশ্য কিছু জানা যায়নি। তবে সম্ভাব্য ফিজাইন এবং কয়েকটি ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নতুন ফোনের দাম কত হতে পারে সেই আভাসও পাওয়া গিয়েছে। 

শোনা যাচ্ছে, ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের মতো ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনেও থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ক্যামেরা এবং ব্যাটারি, এই দুইয়ের বিচারে ইনফিনিক্স সংস্থার 'নোট' সিরিজের আসন্ন ৫জি ফোনে ভালই পরিষেবা পাবেন গ্রাহকরা। 

ভারতে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে, কেমন দেখতে হতে পারে এই স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে 

এই ফোনের যে সম্ভাব্য ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই অনুসারে ফোনের রেয়ার প্যানেলে চকচকে নীল রং দেখা যেতে পারে। এছাড়াও থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর ফোনের নীচের দিকে 'ইনফিনিক্স' ব্র্যান্ডের নাম লেখা থাকবে। শোনা যাচ্ছে, ভারতে ইনফিনিক্স সংস্থা তাদের এই নতুন ৫জি ফোন লঞ্চ করতে পারে ১০ হাজার টাকার কম দামে। অর্থাৎ সস্তায় ৫জি ফোন লঞ্চের তালিকায় আবারও নাম জুড়বে ইনফিনিক্স সংস্থার। এর আগে অনেক সংস্থাই দেশে ১০ হাজার টাকার কমে ৫জি ফোন লঞ্চ করেছে। ইনফিনিক্স সংস্থারও ৫জি ফোন রয়েছে ১০ হাজার টাকার কম দামের। ফের একবার বাজেট ৫জি ফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স কর্তৃপক্ষ। ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের বেস মডেল কেনা যাবে ১০ হাজার টাকার কম দামে। নীল এবং স্টারলাইট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। 

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাহায্যে পরিচালিত হতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ইউজাররা পেতে পারেন ব্লুটুথ এবং এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- নোকিয়া' নয়, অন্য নামে ভারতে আসছে এইচএমডি-র প্রথম ফোন, কবে লঞ্চ হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget