এক্সপ্লোর

HMD's First Phone in India: 'নোকিয়া' নয়, অন্য নামে ভারতে আসছে এইচএমডি-র প্রথম ফোন, কবে লঞ্চ হতে পারে?

HMD Phone: ইতিমধ্যেই ইউরোপে লঞ্চ হয়েছে এইচএমডি পালস। অনুমান সেই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে এইচএমডি সংস্থার নিজস্ব ব্র্যান্ডের প্রথম ফোন।

HMD's First Phone in India: ভারতে একসময় ব্যাপক জনপ্রিয় ছিল নোকিয়া সংস্থার ফোন (Nokia Phones)। নোকিয়ার ফোনের আড়ালে তখন শোনা যেত ফিনল্যান্ডের একটি সংস্থা এইচএমডি গ্লোবালের (HMD Global) নাম। এবার এই এইচএমডি সংস্থাই নিজেদের ব্র্যান্ডে ফোন লঞ্চ করবে ভারতে। আগে শোনা যাচ্ছিল এইচএমডি সংস্থার প্রথম ফোন 'অ্যারো' নামে দেশে লঞ্চ হবে। তবে সম্প্রতি শোনা গিয়েছে, ভারতে লঞ্চ হতে চলা এইচএমডি সংস্থার প্রথম ফোনের নাম পরিবর্তন হবে। এর পাশাপাশি প্রকাশ্যে এসেছে ভারতে এইচএমডি- র প্রথম ফোন (HMD's First Phone in India) লঞ্চের সম্ভাব্য তারিখ। আগামী ২৫ জুলাই ভারতে লঞ্চ হতে পারে এইচএমডি সংস্থার প্রথম ফোন। তবে কোন মডেল লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ইউরোপে লঞ্চ হয়েছে এইচএমডি পালস। অনুমান সেই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে এইচএমডি সংস্থার নিজস্ব ব্র্যান্ডের প্রথম ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট। 

এইচএমডি'র ভারতে লঞ্চ হতে চলা প্রথম ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে, একনজরে দেখে নিন 

  • যদি ইউরোপে লঞ্চ হওয়া এইচএমডি পালস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় ভারতে লঞ্চ হতে চলা এইচএমডি'র প্রথম ফোন তাহলে এই ফোনের দাম হতে পারে ১২ হাজার টাকার আশপাশে। 
  • অ্যাটমোস ব্লু, ড্রিমি পিঙ্ক এবং মেটিওর ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে এইচএমডি সংস্থার প্রথম স্মার্টফোন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে এইচএমডি পালস ফোন লঞ্চ হয়েছে এই তিন রঙে। 
  • যদি এইচএমডি পালসের রিব্র্যান্ডেড ভার্সান ভারতে লঞ্চ হয় তাহলে সেই ফোনে ৬.৬৫ ইঞ্চির এইলসিডি স্ক্রিন থাকতে পারে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। 
  • একটি অক্টা-কোর ১২ এনএম Unisoc T606 চিপ থাকতে পারে এই ফোনে। 
  • এছাড়াও ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ভারতে লঞ্চ হতে চলা এইচএমডি সংস্থার নিজস্ব ব্র্যান্ডের প্রথম ফোনে। 
  • এই ফোনে ১২৮ জিবি সর্বোচ্চ ইনবিল্ড স্টোরেজ থাকতে পারে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। 
  • এইচএমডি সংস্থার প্রথম ফোন যা ভারতে লঞ্চ হতে চলেছে সেখানে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে পোকো, কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget