এক্সপ্লোর

Smartphones Under Rs 20000: শক্তিশালী ব্যাটারি, ঝাঁ-চকচকে ক্যামেরা নিয়ে ভারতে আসছে নতুন ৫জি ফোন, দাম হতে পারে ২০ হাজারের কমেই

Honor X7c 5G: ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে। ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হতে পারে Honor X7c 5G ফোনটি। 

Smartphones Under Rs 20000: আগামীকাল ১৮ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Honor X7c 5G ফোন। গতবছর অর্থাৎ ২০২৪ সালে অক্টোবর মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতে লঞ্চ হতে চলা মডেলে। Honor X7c 5G ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে পাবেন ৫২০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। Honor X7c 5G ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন। ভারতে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে। ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হতে পারে Honor X7c 5G ফোনটি। 

Honor X7c 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে চলেছে, দেখে নিন একনজরে 

  • ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই স্ক্রিনে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • Honor X7c 5G ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে চলেছে। এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো ও হলে সহজে নষ্ট হবে না। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে চলেছে Honor X7c 5G ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে চলেছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে। 
  • এই ফোনে ইউজাররা পাবেন ৫২০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট এবং তার সঙ্গে থাকবে ৩৫ ওয়াটের Honor SuperCharge সাপোর্ট। Honor X7c 5G ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। 
  • ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে Honor X7c 5G ফোনে। বেশ কিছু AI ফিচারও থাকবে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। 

এর আগে জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Honor X9c 5G ফোন 

এই ফোনের অন্যতম আকর্ষণ ৬৬০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে দ্রুত গতিতে কাজ করে এমন একটি প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১। Honor X9c 5G ফোন হাত থেকে পড়লেও সহজে নষ্ট হবে না বা ভেঙে যাবে না। এছাড়াও ধুলো এবং জলেও সহজে নষ্ট হবে না। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক AI ফিচারের সাপোর্ট রয়েছে Honor X9c 5G ফোনে। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget