এক্সপ্লোর

Smartphones 7000mAh Battery: ৭০০০ এমএএইচের ব্যাটারি, একবার চার্জ দিলে দু'দিন চলবে এই পাঁচটি স্মার্টফোন

7000 mAh Battery: ইতিমধ্যেই এমন কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে ৭০০০ এমএএইচ (7000 mAh Battery) ব্যাটারি। একবার চার্জ দিলে টানা দু’দিন এইসব ফোনে ব্যাটারি লাইফ বজায় থাকবে।

কলকাতা: স্মার্টফোনের (Smartphone) কেনার সময় তরুণ প্রজন্মের বেশিরভাগেরই নজর থাকে ফোনের ক্যামেরা ফিচারের (Camera Fatures) দিকে। তবে আর একটা জিনিসেও নজর রাখা প্রয়োজন। সেটি হল ফোনের ব্যাটারি (Battery)। অনেকেই অবশ্য বাকি সব ফিচার বাদ দিয়ে আগে নজর দেন স্মার্টফোনের ব্যাটারির দিকে। সাধারণত ৪৫০০ এমএএইচ বা ৫০০০ এমএএইচ ব্যাটারি আজকাল প্রায় সব ফোনেই দেখা যায়। কিন্তু ইতিমধ্যেই এমন কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে ৭০০০ এমএএইচ (7000 mAh Battery) ব্যাটারি। একবার চার্জ দিলে টানা দু’দিন এইসব ফোনে ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে জানা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ৭০০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন কোন কোন স্মার্টফোন লঞ্চ হয়েছে।

টেকনো পোভা ৩- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ৬.৯ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে অক্টা-কোর হেলিও জি৮৮ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

টেকনো পোভা ২- এই ফোনেও ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেখা যাবে। এছাড়াও রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।

স্যামসাং গ্যালাক্সি এফ৬২- এই ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং Exynos 9825 প্রসেসর রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 9825 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৫১- স্যামসাংয়ের এই ফোনেও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১১-র সাপোর্ট দেখা যাবে এই ফোনে।

আরও পড়ুন- বৃষ্টির মধ্যে কিংবা জলের তলায়, টাইপ করতে পারবেন আইফোনে! নতুন ফিচারে চমক অ্যাপেলের

 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

Durga Puja 2026 : মাল্টিক্যামে দেখুন ম্যাডক্স স্কোয়ারের পুজোর ঝলক | ABP Ananda
Durga Puja 2026: ৬৮তম বর্ষে বেহালার সেনহাটি দুর্গোৎসব কমিটির পুজো। Kolkata। Behala
Durga Puja 2026 : গত ৮ বছর ধরে বারাসাত ফরচুন হাইটসের পুজোয় মেতে উঠছেন সেখানকার মানুষজন | ABP Ananda
Durga Puja 2026: সল্টলেকের AK ব্লকের এবছরের থিম অন্নপূর্ণার হাড়ি, অনন্য ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ
Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget