এক্সপ্লোর

Tecno Smartphone: ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন তিনটি ফোন, দাম কত? কোন কোন মডেল লঞ্চ হয়েছে?

Smartphone: Tecno Camon 20 ফোন ২৯ মে থেকে কেনা যাবে। Tecno Camon 20 প্রো ৫জি ফোন জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনা যাবে। অন্যদিকে Tecno Camon 20 প্রিমিয়ার ৫জি ফোন জুনের তৃতীয় সপ্তাহ থেকে কেনা যাবে। 

Tecno Smartphone: ভারত সম্প্রতি লঞ্চ হয়েছে Tecno Camon 20 সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে তিনটি ফোন Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ৫জি ও Tecno Camon 20 ৫জি প্রিমিয়ার। এই তিনটি মডেল ভারতে লঞ্চ হয়েছে। ভারতে Tecno Camon 20 সিরিজের এই তিনটি ফোনের দাম কত, কোন কোন ভ্যারিয়েন্টে ফোনগুলি লঞ্চ হয়েছে দেখে নেওয়া যাক।

Tecno Camon 20 সিরিজের বিভিন্ন ফোনের দাম
  • Tecno Camon 20 ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। এর সঙ্গে রয়েছে এক্সপ্যান্ডেবল র‍্যাম সাপোর্ট। অর্থাৎ ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো যায়। Predawn Black, Serenity Blue, Glacier Glow- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Tecno Camon 20 ফোন।
  • Tecno Camon 20 প্রো ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। Serenity Blue এবং Dark Welkin- এই দুই রঙে লঞ্চ হয়েছে Tecno Camon 20 প্রো ৫জি ফোন।
  • Tecno Camon 20 ৫জি প্রিমিয়ার ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, জুন মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ এই ফোনের দাম প্রকাশ্যে আসবে। এই ফোনও লঞ্চ হয়েছে Serenity Blue এবং Dark Welkin- এই দুই রঙে। 

কোন ফোন কবে থেকে কেনা যাবে

Tecno Camon 20 ফোন ২৯ মে থেকে কেনা যাবে। অ্যামাজনের মাধ্যমে এই ফোন কিনতে পারবেন। Tecno Camon 20 প্রো ৫জি ফোন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনা যাবে। অন্যদিকে Tecno Camon 20 প্রিমিয়ার ৫জি ফোন জুনের তৃতীয় সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে। 

Tecno Camon 20 সিরিজের বিভিন্ন ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

  • এই সিরিজের স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লের মধ্যে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনগুলি IP53 রেটিং প্রাপ্ত ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • এই সিরিজের স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যামের অপশন, যা ভার্চুয়াল পদ্ধতিতে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। অর্থাৎ মোট ১৬ জিবি র‍্যাম সাপোর্ট করবে এই ফোন। 
  • Tecno Camon 20 সিরিজের তিনটি ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। প্রিমিয়ার মডেলে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্য দুই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
  • Tecno Camon 20 প্রিমিয়ার ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 
  • সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ। 

আরও পড়ুন- 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget