এক্সপ্লোর

Tecno Camon 30 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Camon 30 সিরিজ, কী কী ফিচার থাকতে পারে এই স্মার্টফোন সিরিজের বিভিন্ন মডেলে?

Tecno Smartphones: Tecno Camon 30 সিরিজের বিভিন্ন মডেলের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টেও। অনুমান চলতি মাসেই Tecno Camon 30 সিরিজের ফোনগুলি ভারতে লঞ্চ হবে। 

Tecno Camon 30 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Camon 30 সিরিজের ফোন। টেকনো সংস্থার তরফেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। যদিও কবে Tecno Camon 30 সিরিজ ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই স্মার্টফোন সিরিজের মধ্যে কোন কোন মডেল ভারতে লঞ্চ হবে তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। Tecno Camon 30 সিরিজের মধ্যে রয়েছে Tecno Camon 30, Tecno Camon 30 ৫জি, Tecno Camon 30 প্রো ৫জি এবং Tecno Camon 30 প্রিমিয়াম ৫জি ফোন রয়েছে। ভারতে যে Tecno Camon 30 সিরিজ যে ভারতে লঞ্চ হবে তা এক্স মাধ্যমে ঘোষণা করেছে টেকনো সংস্থা। এক্স মাধ্যমে যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে Sony Lytia ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অন্যান্য টিজার ভিডিওতে দেখা গিয়েছে যে Tecno Camon 30 সিরিজের প্রো ভ্যারিয়েন্টগুলিতে কালো রঙের ভেগান লেদার অপশন থাকবে। গ্লোবাল মার্কেটে Tecno Camon 30 সিরিজ আগেই লঞ্চ হয়েছে। সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতে লঞ্চ হবে বলে দেখা গিয়েছে প্রকাশিত টিজারে। অর্থাৎ Tecno Camon 30 সিরিজের বিভিন্ন মডেলের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ফিচার থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টেও। অনুমান চলতি মাসেই Tecno Camon 30 সিরিজের ফোনগুলি ভারতে লঞ্চ হবে। 

প্রসেসর এবং ব্যাটারি ও চার্জিং ফিচার 

Tecno Camon 30 4G- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট থাকতে পারে। অন্যদিকে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এছাড়াও টেকনো Camon 30 Pro 5G এবং Camon 30 Premier 5G- এই দুই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। সমস্ত ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াট পর্যন্ত ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

ক্যামেরা ফিচার ও স্পেসিফিকেশন 

টেকনো Camon 30 ফোনের ৪জি ও ৫জি- দুই ভ্যারিয়েন্টেই থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং এর সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। অর্থাৎ এই দুই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ফ্ল্যাশ থাকতে চলেছে। Tecno Camon Pro 5G ফোনেও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। 

এর পাশাপাশি Camon 30 Premier 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৫০ মেগাপিক্সেলের সেনসর (থ্রি এক্স অপটিকাল জুম), ৫০ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও কোয়াড ফ্ল্যাশ ইউনিট)। সমস্ত ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। 

আরও পড়ুন- আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে, জেনে নিন লঞ্চের আগেই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget