এক্সপ্লোর

iQoo Z9x 5G: আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে, জেনে নিন লঞ্চের আগেই

iQoo Smartphones: আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।

iQoo Z9x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Phones) তাদের নতুন ৫জি ফোন (5G Phones) ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি (iQoo Z9x 5G) ফোন। আগামী ১৬ মে এই ফোন দেশে লঞ্চ হবে। এই ফোন ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে কেনা যাবে। চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। চলতি বছর মার্চ মাসে আইকিউওও জেড৯ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই দলেই নাম জুড়তে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি।  

১৬ মে আনুষ্ঠানিক লঞ্চের আগে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের একাধিক ফিচার নিশ্চিত ভাবে ঘোষণা করেছে সংস্থা। তার মধ্যে একটি হল ফোনের প্রসেসর। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এর পাশাপাশি ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট আরও ৮ জিবি পর্যন্ত পাওয়া সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এই ফোনের। 

আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এটি একটি স্লিমেস্ট ফোন হতে চলেছে। একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চালু থাকবে ফোন। মাত্র ৩০ মিনিট চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাপোর্টে পরিচালিত হবে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫ মেগাপিক্সেলের এআই যুক্ত ফিচার থাকবে। 

আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে পারে। সেখানে হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও থাকছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ভারতে কালো এবং হাল্কা সবুজ রঙে এই ফোন লঞ্চ হবে। তবে দাম কত হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget